চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোনে স্পাইওয়্যার দিয়ে হ্যাকিং, অ্যাপলের সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 11, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপল স্পাইওয়্যার হ্যাকিং সংক্রান্ত সতর্কবার্তা দেখাচ্ছে আইফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোনে গ্রাহকদের উদ্দেশে আবারও এল সতর্কবার্তা। বুধবারের ওই বার্তায় গ্রাহকদের মোবাইলে ‘ভাড়াটে যোদ্ধা-স্পাইওয়্যার’ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। ইসরায়েলি সংস্থা এনএসও’র তৈরি পেগাসাসের মতো ওই স্পাইওয়্যারের সাহায্যে আড়ি পাতাই রাষ্ট্রীয় বা বেসরকারি হ্যাকারদের উদ্দেশ্য বলে জানিয়েছে অ্যাপল।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে কংগ্রেস সাংসদ শশী তারুর, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ বিভিন্ন বিরোধী নেতা-নেত্রী এবং কয়েক জন সাংবাদিকের আইফোনে সতর্কবার্তা এসেছিল।

সতর্কবার্তায় বলা হয়, ‘আপনার ফোনটি রাষ্ট্রের নিয়ন্ত্রিত হ্যাকিংয়ের নিশানা হয়েছে’। এর পরেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। তার রেশ মেটার আগেই ভারতসহ ৯২টি দেশের আইফোন ব্যবহারকারীদের কাছে আবার এল অ্যাপলের সতর্কবার্তা।

সাধারণ চর-সফ্‌টঅয়্যারের তুলনায় এই ‘ভাড়াটে যোদ্ধা-স্পাইওয়্যার’ অনেক ‘সুনির্দিষ্ট এবং ব্যক্তিকেন্দ্রিক’ হয়ে থাকে। এর সাহায্যে অল্প কয়েকজন ‘শিকার’কে বেছে নিয়ে তাদের ফোনে নজরদারি চালান সরকারি বা বেসরকারি হ্যাকারেরা।

২০২১ সালের জুলাইয়ে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে ইসরায়েলি ‘স্পাইওয়্যার’ পেগাসাসের সাহায্যে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী নেতা-নেত্রী, সাংবাদিক এমনকি, কয়েকজন বিচারপতির ফোনেও আড়ি পাতার অভিযোগ তোলা হয়েছিল নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে। ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গড়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নিযুক্ত সেই কমিটির রিপোর্টে স্পষ্ট ভাষায় জানানো হয়েছিল, মোদী সরকারের তরফে তদন্তে কোনও সহযোগিতা করা হয়নি।

অভিযোগ ওঠার পরেই ইসরায়েলি সংস্থা এনএসও জানিয়েছিল, তারা শুধুমাত্র বিভিন্ন দেশের সরকারকেই তাদের স্পাইওয়্যার পেগাসাস বিক্রি করেছিল। বিভিন্ন দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাই এই স্পাইওয়্যার কাজে লাগিয়ে ফোনে আড়ি পেতে থাকে। কেন্দ্রীয় সংস্থাগুলোর ক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের অনুমতি ছাড়া আড়ি পাতা যায় না। ফলে অ্যাপলের সতর্কবার্তার পরেই ‘রাষ্ট্রের নিয়ন্ত্রিত হ্যাকিংয়ের’ বিরুদ্ধে নতুন করে সরব হয়েছিলেন বিরোধীরা। যার জেরে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, হ্যাক-সতর্কবার্তার তদন্ত করবে ‘ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থা’ (ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা ‘সিইআরটি-ইন’)।

প্রকাশিত কয়েকটি খবরে দাবি, ওই সতর্কবার্তা এবং তার পরে ফোন পরীক্ষায় স্পাইওয়্যারের উপস্থিতি চিহ্নিত হওয়ার পরে প্রথমে অ্যাপলের ভারতীয় কর্তাকে তলব করেছিল কেন্দ্রীয় সরকার। কেন ওই সতর্কবার্তা আইফোনের গ্রাহকদের পাঠানো হয়েছে, তার জবাবদিহি চাওয়া হয়।

ওই কর্তা জানান, বিষয়টি আইফোনের নিরাপত্তা ব্যবস্থার অঙ্গ। গ্রাহককে এই পরিষেবা দেওয়া আমেরিকার সিলিকন ভ্যালির কোম্পানিটির ব্যবসায়িক নীতি, যা বদলানো তার মতো আঞ্চলিক স্তরের আধিকারিকের পক্ষে সম্ভব নয়।

এর পরে অ্যাপলের সদর দফতরে তলব করে এক বড়কর্তাকে ডেকে আনা হয়। এমন কোনও সতর্কবার্তা ভারতীয় আইফোন গ্রাহকদের না-দিতে চাপ দেওয়া হয়। ওই কর্তা পরবর্তী সময় আমেরিকার একটি সংবাদপত্রকে জানান, মোদী সরকারের প্রতিনিধিরা তার সঙ্গে বৈঠকে ‘উচ্চকণ্ঠে নানা ভয়ভীতিও দেখান’। তারা কার্যত নির্দেশের সুরে জানিয়ে দেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত হ্যাকিং-এর কোনও সতর্কবার্তা গ্রাহকদের দেওয়া যাবে না।

অ্যাপলের ওই কর্তা তাদের সংস্থার নীতিগত অবস্থান, গ্রাহকদের সাইবার নিরাপত্তার অধিকার এবং আইনি অধিকার সম্পর্কে নিজেদের অবস্থান মোদী সরকারের প্রতিনিধিদের জানান। বিশ্বের ১৫০টি দেশে অ্যাপলের আইফোন ব্যবহার হয়, কোনও দেশের সরকার ওই বিষয়টি নিয়ে যে আপত্তি প্রকাশ করেনি, সে কথাও ভারত সরকারের প্রতিনিধিদের বলেন। কিন্তু তাতেও সরকারি প্রতিনিধিদের ‘সন্তুষ্ট’ করা সম্ভব হয়নি।

Previous Post

ইন্দিরা গান্ধীর সময়ে কারাগার থেকে মায়ের শেষকৃত্যেও যোগ দিতে দেয়নি: রাজনাথ সিং

Next Post

ব্যাংকিং প্রতারণা মামলায় ভিয়েতনামের শীর্ষস্থানীয় ধনীকে মৃত্যুদণ্ড

Next Post
বাংলাদেশি নারী ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকিং প্রতারণা মামলায় ভিয়েতনামের শীর্ষস্থানীয় ধনীকে মৃত্যুদণ্ড

বাস দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, দুর্ঘটনা স্থলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস দুর্ঘটনায় ৬ শিক্ষার্থী নিহতের পরে ঈদে স্কুল খোলা রাখা নিয়ে প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT