চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসনের সমালোচনায় নীরবতা ভাঙলেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 08, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিকেট ব্যাট হাতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন ডেভিড ওয়ার্নার। দেশটির অভিজ্ঞ এ ওপেনারের বিদায় উপলক্ষ্যে ক্রিকেট বোর্ডের আয়োজন দেখে কড়া সমালোচনা করেছিলেন সাবেক অজি পেসার মিচেল জনসন। এরপর থেকে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা, তবে নীরব ছিলেন ওয়ার্নার। এবার মুখ খুলেছেন এই তারকা ব্যাটার। মৃদু স্বরে জবাব দিয়েছেন, ‘এ রকম শিরোনাম না হলে গ্রীষ্মকাল হয় নাকি!’

আগামী ১৪ ডিসেম্বর থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। আসন্ন সিরিজের প্রথম ম্যাচ দিয়েই টেস্টকে বিদায় বলবেন ওয়ার্নার। তবে তার বিদায়ের জন্য এমন আয়োজন পছন্দ হয়নি মিচেল জনসনের। বলেছিলেন, ‘একজন খলনায়কের বিদায়ে এত আয়োজন কেন।’

মূলত, ২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে ডেভিড ওয়ার্নারের বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়ানো বিষয়টি টেনে ক্যারিয়ারের শেষ টেস্ট যাত্রায় নায়কোচিত বিদায়ের আয়োজন দেখেই সমালোচনা করেছেন জনসন। তিনি মনে করেন, ওয়ার্নার এমন নায়কোচিত বিদায়ের যোগ্য না।

জনসনের এমন মন্তব্যের পর এবারই প্রথম মুখ খুলেছেন ওয়ার্নার। ফক্স ক্রিকেটের গ্রীষ্মকালীন কভারেজের উদ্বোধনকালে কথা বলেছেন জনসনের মন্তব্য নিয়ে। বলেছেন, ‘এ রকম শিরোনাম না হলে গ্রীষ্মকাল হয় নাকি! ব্যাপারটিও সে রকম। সবারই নিজস্ব মতামত দেয়ার অধিকার আছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য, পশ্চিমে ভালো একটা টেস্ট রয়েছে।’

আগে থেকেই এমন সমালোচনা সহ্য করা শিখেছেন বলেও মন্তব্য করেছেন ওয়ার্নার। বলেছেন, ‘মা–বাবা এটি আমার মধ্যে শক্ত করে ঢুকিয়ে দিয়েছেন। তারা আমাকে প্রতিদিন লড়াই ও কঠোর পরিশ্রম করতে শিখিয়েছেন। আপনি যখন বিশ্বমঞ্চে যান এবং বুঝতে পারবেন না যে এর সঙ্গে আরও কী থাকে—অনেক সংবাদমাধ্যম, অনেক সমালোচনা কিন্তু অনেক ইতিবাচক দিকও। আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা আজ এখানে যা দেখছেন, অনেক মানুষ ক্রিকেটের সমর্থনে এসেছেন।’

২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হয়েছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। যা স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নামে পরিচিত। ওই ঘটনায় জড়িত থাকায় নিষিদ্ধ হন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নার টেস্টকে বিদায়ের দিনক্ষণ ঠিক করার পর তাকে রেখে দল দেয়া হয়, যেটির কড়া সমালোচনায় কলাম লিখেছেন জনসন।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্নারজনসনপন্টিংপাকিস্তানসাউথ আফ্রিকাস্মিথ
Previous Post

ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা

Next Post

চতুর্থ দিনে আপিল আবেদন করেছেন অর্ধ-শতাধিক প্রার্থী

Next Post
নির্বাচনী কেন্দ্রের কর্মীরা ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিনে আপিল আবেদন করেছেন অর্ধ-শতাধিক প্রার্থী

মানবাধিকার দিবসে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন তথ্যমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার দিবসে দেশে পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত হচ্ছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT