চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ন-ম্যাকগ্রাদের সাবেক নির্বাচকের প্রয়াণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 26, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রয়াণের পর ওয়ার্ন-ম্যাকগ্রাদের সাবেক নির্বাচকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটে তখন স্বর্ণযুগ। শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রাদের একের পর এক সাফল্যে যার অংশীদারিত্ব ফেলে দেয়ার নয়, অজিদের সোনালী প্রজন্ম গঠনে যার ভূমিকা অপরিসীম, সেই লরি সল মারা গেছেন। অজি দলের সাবেক প্রধান নির্বাচকের বয়স হয়েছিল ৯৬ বছর।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫ ম্যাচে ২৮.৮৩ গড়ে ১,৭০১ রান করেছিলেন লরি। ১৯৮৪-১৯৯৫ সালে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন অস্ট্রেলিয়ার।

১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার প্রধান কোচ হতে বব সিম্পসনকে সহায়তা করেছিলেন লরি। প্রধান নির্বাচক থাকাকালীন সোনালী প্রজন্ম বাছাইয়ে স্টিভ ওয়াহ, মার্ক টেলর, ইয়ান হিলি, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়াহ এবং শেন ওয়ার্নের মতো বহু তারকাকে তুলে এনেছিলেন। দেশটির ক্রিকেট অবকাঠামো উন্নয়নেও ব্যাপক ভূমিকা রেখেছেন। দায়িত্ব সামলেছেন অজি দলের ট্যুর গাইডেরও।

১৯২৫ সালের আগস্টে পশ্চিম অস্ট্রেলিয়ার পূর্ব ফ্রেম্যান্টলে জন্ম লরির। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ান পদাতিক ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। ‘কর্নেল’ ছদ্মনামেও পরিচিত। ১৯৯৫ সালে নির্বাচক প্যানেল থেকে অবসরে যান। শেষদিন পর্যন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের নিবেদিতপ্রাণ ক্রিকেট পর্যবেক্ষক ছিলেন।

অপরাজেয় অস্ট্রেলিয়াকে গড়ে দেয়া লরির ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ না হলেও ক্রিকেটে অবদান রাখায় বহু পুরস্কার হাতে তুলেছেন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার অর্ডারে ভূষিত হন। ২০০৯ সালে আইসিসির স্বেচ্ছাসেবক স্বীকৃতির পদক গলায় ঝুলান।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্ননির্বাচকম্যাকগ্রালরিলিড স্পোর্টস
Previous Post

রেকর্ড গড়লো ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার’-এর ট্রেলার

Next Post

সংখ্যালঘু পীড়ন আর কত? বিষয়টার বিহিত হোক

Next Post
অগ্নিকাণ্ডের মধ্যে একজন নারী কাঁদছেন, ক্ষতিগ্রস্ত এলাকা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংখ্যালঘু পীড়ন আর কত? বিষয়টার বিহিত হোক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক খাতে সাংঘাতিক ও বড় অপরাধ হচ্ছে: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT