চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় ২৫০ বছরে রেকর্ড গরম জুলাই মাসে, ২০২৪ সালে আরও বাড়বে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 পূর্বাহ্ন 16, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রাকৃতিক জলাধার থেকে জল পান করছে শিশু, বাংলাদেশে গরমের মধ্যে জল সরবরাহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ২৫০ বছরের মধ্যে রেকর্ড উষ্ণতম জুলাইয়ের সাক্ষী থাকল পৃথিবী। এছাড়াও আগামী বছর ২০২৪ সাল নিয়েও উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো। চলতি বছরের চেয়ে আগামী বছর আরও গরম বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার (১৬ আগস্ট) হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন মহাকাশ সংস্থা নাসার গোদার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা আগামী দিনগুলো নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করছে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে সময় থেকে তথ্য আছে, সেইসময় থেকে এখন পর্যন্ত বিশ্বের সর্বকালের তৃতীয় উষ্ণতম বছর হল ২০২৩ সাল। যা বিশ্বের উষ্ণতম বছরেও পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বকালের উষ্ণতম বছরের প্রথম পাঁচের মধ্যে যে ২০২৩ সাল থাকবে, সেটার সম্ভাবনা ৯৯ শতাংশ বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এছাড়াও জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা, ২০২৩ সালের থেকেও বেশি গরম পড়বে ২০২৪ সালে।

প্রায় ২৫০ বছরে উষ্ণতম জুলাই
গোদার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজের তরফে জানানো হয়, ১৮৮০ সালে শেষবার এতটা গরম পড়েছিল জুলাইয়ে। আর ১৯৫১ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে জুলাইয়ের গড় তাপমাত্রা বিবেচনা করলে ২০২৩ সালের জুলাই মাসে গরম বেশি ছিল শতকরা ১.১৮ ডিগ্রি।

ঢাকায় যানজটের মাঝে ট্যাক্সি চালক, যানবাহনের মধ্যে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়তে পারে ২০২৩ সাল, আরও বাড়তে পারে ২০২৪ সালে
সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার আমেরিকার ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’র প্রধান বিজ্ঞানী সারা কাপনিক জানান, এখন পর্যন্ত বিশ্বের উষ্ণতম বছরের তালিকায় ২০২৩ সাল তৃতীয় স্থানে আছে। এটা কার্যত নিশ্চিত যে বিশ্বের সর্বকালের (যতদিনের তথ্য আছে) উষ্ণতম বছরের তালিকার প্রথম পাঁচে থাকবে ২০২৩ সাল। সেই সম্ভাবনা হল ৯৯ শতাংশ। আর ২০২৩ সালই বছরের উষ্ণতম বছর হওয়ার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ আছে বলে জানান ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’র প্রধান বিজ্ঞানী।

আবার গোদার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজের প্রধান বিজ্ঞানী আবার আশঙ্কা প্রকাশ করেন যে ২০২৩ সালটা স্রেফ ট্রেলার ছিল। ‘দুষ্টু ছেলে’ এল নিনোর প্রভাবে ২০২৪ সালে আরও গরম পড়তে পারে। তিনি বলেন, ‘এল নিনোর সবথেকে মারাত্মক প্রভাব মূলত পড়বে ২০২৪ সালে। তাই আমাদের আশঙ্কা, শুধু ২০২৩ সালে যে খুব গরম থাকবে এবং গরমের নিরিখে রেকর্ড তৈরি হতে পারে, সেটা নয়; ২০২৪ সাল আরও উষ্ণ হবে।’

গরমের মধ্যে মানুষজন রাস্তা পার হচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

সেই পরিস্থিতিতে নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ‘এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পৃথিবীতে গরম বাড়ছে। আমাদের সতর্কবার্তা পাঠাচ্ছে প্রকৃতি। আর সেই বার্তা হল, আমাদের এখনই পদক্ষেপ করতে হবে। নাহলে জলবায়ু তথা আমাদের গ্রহকে বাঁচানোর কাজটা খুব দেরি হয়ে যাবে।’

Previous Post

বেঁচে থাকলে বয়স হতো ৬১

Next Post

প্রবাসে জাতীয় শোক দিবস

Next Post
প্রবাসে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা স্মরণসভা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসে জাতীয় শোক দিবস

নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT