চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 18, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সিইসি বক্তব্য দিচ্ছেন, নির্বাচনের সংস্কৃতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।

আজ (১৮ মে) সোমবার রাজধানীতে আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন পরিচালনায় কমিশনের নিরপেক্ষতার বিষয়টি তুলে ধরে সিইসি বলেন, বিশ্ব দেখেছে কেমন নির্বাচন হয়েছে। আমাদের লুকানোর কিছু নেই। বড় বড় নেতা ফোন করেছেন, কিন্তু আমি কথা বলিনি। সবার সঙ্গে একই আচরণ করেছি। কোনো পক্ষপাতিত্ব করিনি। আমরা সিরাতুল মুস্তাকীমের মতো থাকার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমরা তো ফেরেশতা নই, ভুলত্রুটি হতে পারে। তবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনই ছিল আমাদের মূল টার্গেট। সরকার ছাড়া নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন। তবে এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সমঝোতার আহ্বান জানিয়ে তিনি বলেন, রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বোঝাপড়ায় বসা উচিত। বিভিন্ন দল ইতোমধ্যে মনোনয়ন ঘোষণা দিচ্ছে, যা আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।

তিনি আরও বলেন, দলগুলোর উচিত নিজেদের মধ্যে ফয়সালা করা। আমরা দেশে ভালো নির্বাচনের একটি সংস্কৃতি চালু করতে চাই।

Tags: এ এম এম নাসির উদ্দিনসিইসি
Previous Post

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক ছাত্রদল নেতাদের শোক

Next Post

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

Next Post
নেইমার ব্রাজিলের জার্সিতে, ফুটবল মাঠে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

চট্টগ্রাম নগরীতে বিএনপি-আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জনতার সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT