বিভেদ নয়, সবাইকে সাথে নিয়ে নতুন বরিশাল গড়তে চান বলে জানিয়েছেন বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। সকালে তার বাসভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন। অপরদিকে নির্বাচনে বিপুল অনিয়মের অভিযোগ এনে এই সরকারের অধীনে বিএনপি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।







