চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে কমার্শিয়াল এসি রপ্তানি শুরু করছে ওয়ালটন

সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ফ্লেয়ার এমঅ্যান্ডই’র সঙ্গে ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 26, মে 2025
in কর্পোরেট নিউজ
A A
ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট লিমিটেড’ এর সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ

এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে সর্বাধুনিক ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন চিলার টাইপ কমার্শিয়াল এসি রপ্তানি করছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে উন্নত দেশটির বাজারে সম্প্রসারণ হবে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। এটি শুধু বাংলাদেশের রপ্তানি খাতের জন্যই এক বিরাট সুসংবাদ নয়; বিশ্ব দরবারে হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন, অগ্রগতি ও সক্ষমতা প্রকাশের ক্ষেত্রেও এক বিরাট মাইলফলক।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট লিমিটেড’ এর সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এক ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় সিঙ্গাপুরে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করবে ফ্লেয়ার এমঅ্যান্ডই। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রাথমিকধাপে ওয়ালটন থেকে উল্লেখযোগ্য অঙ্কের চিলার টাইপ কমার্শিয়াল এসি নিচ্ছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষর করেন ফ্লেয়ার এমঅ্যান্ডই’র ম্যানেজিং ডিরেক্টর টে ডেজহান চার্লস এবং ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ)। সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে ফ্লেয়ার এমঅ্যান্ডই’র ম্যানেজিং ডিরেক্টর টে ডেজহান চার্লস বলেন, বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই যৌথ পথ চলা শুরুর মধ্য দিয়ে সিঙ্গাপুরের ক্রেতারা বাংলাদেশি পণ্যের উচ্চ গুণগতমান সম্পর্কে জানতে পারবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিঙ্গাপুরের বাজারে ওয়ালটন ব্র্যান্ড শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের স্বনামধন্য এক প্রতিষ্ঠান। তাদের মাধ্যমে সিঙ্গাপুরের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ওয়ালটনের চিলার এসি। এসব এসি তাঁরা সিঙ্গাপুরের সুউচ্চ স্থাপনাগুলোর এয়ার কন্ডিশনিং এ ব্যবহার করবে। বিশেষ করে সিঙ্গাপুরের খ্যাতনামা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়ালটনের চিলার এসি স্থাপন করা হবে বলে জানিয়েছেন তারা। এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। ওয়ালটন এবং ফ্লেয়ার এমঅ্যান্ডই’র পথচলা অনেক দীর্ঘায়িত হবে এবং সিঙ্গাপুরের বাজারে উভয় প্রতিষ্ঠানই অত্যন্ত সফল হবে বলে আমি দৃঢ় আশাবাদী।

অনুষ্ঠানে ওয়ালটন এসি’র সিবিও মো. তানভীর রহমান জানান, আগে এক সময় সিঙ্গাপুর থেকে এসির বেসিক কাঁচামাল আমদানি করা হতো। এখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের বাজারে এসি রপ্তানি করবে ওয়ালটন। এটা শুধু ওয়ালটনের জন্যই নয়; বাংলাদেশের জন্যও অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের এএমডি নজরুল ইসলাম সরকার ও মো. ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, গ্লোবাল বিজনেস শাখার প্রধান আব্দুর রউফ প্রমুখ।

Tags: ওয়ালটন
Previous Post

বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন সরে না যায়: সারজিস

Next Post

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কারা চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপায়, অবনমন যাদের

Next Post
বায়ার্ন মিউনিখের ফুটবল দল মাঠে খেলছে, খেলোয়াড়রা উল্লসিত ও একসাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কারা চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপায়, অবনমন যাদের

জাতীয় নির্বাচন কমিশনের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও আলোচনা শুরুর কথা জানালো ঐকমত্য কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT