চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রিজ, এসি, টিভির সেরা ব্র্যান্ড ওয়ালটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 29, ডিসেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
চ্যানেল আই অনলাইন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করেছে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এসব পুরস্কার জিতেছে ওয়ালটন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হওয়া এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়। পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের কাতারে অবস্থান করে নিয়েছে ওয়ালটন।

অনুষ্ঠানে পুরস্কারগুলোর গ্রহণকালে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহম্মেদ, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার প্রমুখ।

দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ সব সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ বলেন, বাংলাদেশের বেস্ট ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই নিয়ে টানা ১১বার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন ফ্রিজ। আর টানা দ্বিতীয় বার এই পুরস্কার জিতেছে ওয়ালটন টিভি। এদিকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এয়ার কন্ডিশনার ক্যাটাগরি নতুন যুক্ত হয়েছে এবং প্রথমবারই সেরা এসি ব্র্যান্ডের খেতাব জিতে নিয়েছে ওয়ালটন। এই সাফল্য ওয়ালটনের বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথে আরেকটি মাইলফলক।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতেও বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের মধ্যে অবস্থান করে নেয় ওয়ালটন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে আরো উপস্থিত ছিলেন বিজনেস কো-অর্ডিনেটর টু ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ প্রমুখ।

Tags: ওয়ালটন
Previous Post

রোমাঞ্চকর জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকা

Next Post

জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কমিটি গঠন

Next Post
দুটি পুরুষের ছবি, একজন বয়স্ক ও একজন তরুণ, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কমিটি গঠন

গয়েশ্বরের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা গয়েশ্বরের স্ত্রী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT