চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ প্রসঙ্গে যা বললেন ডিজনি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 06, জুন 2023
in বিনোদন
A A
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি ডেপকে ছাড়া অসম্পূর্ণ। কিন্তু অ্যাম্বার হার্ড ডেপের বিরুদ্ধে গৃহ-সহিংসতার অভিযোগ আনার পর ডিজনি তাকে বর্জন করে এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয়। সম্প্রতি ডিজনি সভাপতিকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ ছবি নিয়ে জিজ্ঞেস করা হলে জনি ডেপ প্রসঙ্গে কিছুই না বলে কৌশলে উত্তর দিয়েছেন তিনি।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি নিয়ে প্রশ্ন করা হলে নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার প্রোডাকশনের সভাপতি সিন বাইলে বলেছেন, ‘আমার মনে হয় আমাদের খুব ভালো ও এক্সাইটিং একটি গল্প আছে সিনেমাটির জন্য। আগের ছবিগুলোর চেয়ে একেবারে আলাদা কিছু হতে চলেছে।’ কৌশলে জনি ডেপের প্রসঙ্গ এড়িয়ে গেছেন সিন বাইলে।

তবে হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রাকহাইমার ইঙ্গিত দিয়েছিলেন ডেপ সিরিজে ফেরার। হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগত বিষয়ের প্রভাব শিল্পীর মেধা ও কাজে পড়া উচিত নয়।’

জনি ডেপের ফেরা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই প্রসঙ্গে আপনারা ডিজনিকে জিজ্ঞেস করুন। আমি আসলেই জানি না। তাকে সিনেমায় পেলে আমি খুব খুশি হবো। তিনি আমার বন্ধু, দারুণ অভিনেতা। দুঃখজনক হলো ব্যক্তিগতজীবনের প্রভাব সবকিছুতেই পড়ছে।’

জনি ডেপকে ২০০৩ সালের ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : দ্য কার্স অফ ব্ল্যাক পার্ল’-এ প্রথম পাইরেট সর্দার ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় দেখা যায়। এরপর তিনি একই ভূমিকায় ফেরেন ‘ডেড ম্যান’স চেস্ট’ (২০০৬), ‘অ্যাট ওয়ার্লডস এন্ড’ (২০০৭), ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এবং সর্বশেষ ‘ডেড মেন টেল নো টেলস’ (২০১৭) ফিল্মগুলোতে।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: জনি ডেপডিজনিফ্র্যাঞ্চাইজিলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

গালতিয়েরকে বরখাস্ত করল পিএসজি

Next Post

‘মাল্টিকাস্টে ছবি হোক, সিনিয়রদের সঙ্গে কাজ হলে ভালো লাগবে’

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর একজন সাংবাদিক বা অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাল্টিকাস্টে ছবি হোক, সিনিয়রদের সঙ্গে কাজ হলে ভালো লাগবে’

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আলোচনা, মিডিয়া ক্যামেরা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের কাছে জামায়াতের বিক্ষোভ কর্মসূচির আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT