চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়াগনারকে অবসর নিতে বাধ্য করা হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 05, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজ রিপোর্টের সময় কাঁদছেন নিউজিল্যান্ড ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহখানেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটার নিল ওয়াগনার। কিউই পেসারের অবসর গ্রহণের সিদ্ধান্তকে স্বাভাবিক মানছেন না রস টেলর। সাবেক কিউই অধিনায়কের মতে, ‘ওয়াগনারকে অবসর নিতে বাধ্য করা হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একাদশে জায়গা না পাওয়ার ইঙ্গিত পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ৩৭ বর্ষী ওয়াগনার। আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দলের সঙ্গে থাকলেও ৮ মার্চ থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া ম্যাচে দলের সঙ্গে থাকবেন না তিনি। সুযোগ থাকার পরও প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ওয়াগনারকে না নেওয়াতে বিস্ময় প্রকাশও করেছন টেলর।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পডকাস্টে ওয়াগনারের অবসর প্রসঙ্গে কথা বলেছেন রস টেলর। বলেছেন, ‘আমার মনে হয়, বিষয়টি এখন পরিস্কার। লুকিয়ে লাভ নেই, আমার মনে হয় এটা বাধ্যতামূলক অবসর। যদি ওয়াগনারের সংবাদ সম্মেলনের কথা শোনেন, সে অবসর নিচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পরই। মানে সে নিজেকে প্রস্তুত রেখেছিল।’

‘তাকে দলে না নেয়া, আমি জানি আপনার ভবিষ্যতের পরিকল্পনা আছে, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন বাঁচা-মরার একটি টেস্টে আমি নিল ওয়াগনারের বাইরে খুব বেশি কিছু ভাবতাম না। আমি নিশ্চিত সে দলে নেই বলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা নিশ্চিন্তে ঘুমাতে পারছে।’

গত মঙ্গলবার ওয়েলিংটনে বেসিং রিজার্ভে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন ওয়াগনার। কিউই কোচ গ্যারি স্টেডের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন কোচ স্টেডও।

নিউজিল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলেছেন সাউথ আফ্রিকায় জন্ম নেয়া ওয়াগনার। ২০১২ সালে কিউইদের হয়ে অভিষেক। পেস ক্যারিয়ারে ২৭.২৭ গড় ও ৫২.৭ স্ট্রাইক রেটে ২৬০ উইকেট নিয়েছেন। ১০০ উইকেট নেয়া কিউই বোলারদের মধ্যে শুধু স্যার রিচার্ড হ্যাডলিরই তার চেয়ে ভালো স্ট্রাইক রেট। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও প্রথম শ্রেণির ক্রিকেট চালিয়ে যাবেন ওয়াগনার।

নিউজিল্যান্ডকে টেস্টের এক নম্বর দল বানাতে এবং ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল ওয়াগনারের। সাম্প্রতিক সময়ে দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন বাঁহাতি এ পেসার। নিউজিল্যান্ডের সর্বশেষ ১৭ টেস্টের ৭টিতে একাদশে রাখা হয়নি তাকে। টেস্টে নিউজিল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি হলেও জাতীয় দলের জার্সিতে কখনও ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার সুযোগ হয়নি ওয়াগনারের।

Tags: ওয়াগনারনিউজিল্যান্ডরস টেলরলিড স্পোর্টস
Previous Post

রাশিয়া হামলার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি

Next Post

গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মহাসড়ক অবরোধ

Next Post
গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মহাসড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মহাসড়ক অবরোধ

আইনজীবী ফাওজিয়া করিমের সম্মাননা গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেলেন আইনজীবী ফাওজিয়া করিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT