চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 30, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় সংগঠনের শফিকুল কবির মিলনায়তনে ভোট নেওয়া শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই সদস্যরা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। এর আগে শনিবার ডিআরইউর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কোন পদে কে প্রতিদ্বন্দ্বী

ডিআরইউর এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন চারজন—আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী ও তৌহিদুল ইসলাম মিন্টু।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন—হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিন প্রার্থী—মাইনুল হাসান সোহেল, মাহমুদুল হাসান ও মঈনুল আহসান।

যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল।

অর্থ সম্পাদক পদে লড়ছেন নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—সাঈদ শিপন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রাশিম (রাশিম মোল্লা)।

নারী বিষয়ক সম্পাদক পদে লড়ছেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিজান চৌধুরী।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল।

ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা।

সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন।

আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল হক ভূইয়া ও মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)।

কল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রফিক মৃধা।

তাছাড়া সাত কার্যনির্বাহী সদস্য পদের জন্য লড়ছেন দশজন—আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

Tags: ডিআরইউডিআরইউ নির্বাচনঢাকা রিপোর্টার্স ইউনিটিভোটগ্রহণ চলছে
Previous Post

এক শিরোপা জিতে আরেকটির অপেক্ষায় মেসিদের মিয়ামি

Next Post

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ১৩২ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

Next Post
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় মানুষ ও ট্রাক পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ১৩২ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

উদ্যোগী ও বিজয়ীদের সঙ্গে চ্যানেল আই অনলাইন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে ‘টপ টেন জিনিয়াস’ সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT