পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার। নির্বাচনে অংশগ্রহণ করছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএলএন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই, বিলাওয়াল ভুট্টো জারদারি ও তাঁর বাবা আসিফ আলী জারদারির পিপিপি এবং অনেক স্বতন্ত্র প্রার্থী। পাকিস্তানে ১২ কোটি ৮০ লাখ ভোটারের প্রায় অর্ধেকই ৩৫ বছরের কম বয়সী তরুণ।







