জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন এক বাস্তবতায় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন প্রার্থীদের অনেকে। তবে অব্যবস্থাপনা এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগও তুলেছেন কোন কোন প্রার্থী।








