ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের ভোটগ্রহণ হবে আগামীকাল। এর মাধ্যমে যুক্তরাজ্যে ৬৫০ আসনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ব্রিটেনের ভোটাররা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী লড়াইয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে এগিয়ে থাকবে লেবার পার্টি। এবারো লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লড়ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী তিনবারের এমপি টিউলিপ সিদ্দিক।








