চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং নেই, এফডিসি জুড়ে ভোটের পোস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
এফডিসি এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার আঁতুরঘর বলা হতো এফডিসিকে। নায়ক-নায়িকা কিংবা সিনেমার শুটিং দেখার দারুণ সব অভিজ্ঞতার গল্প ছড়িয়েছে মানুষের মুখে মুখে! এফডিসি নিয়ে মানুষের সেইসব ফ্যান্টাসি এখন শুধু অতীত গল্পেই টিকে আছে!

যে এফডিসি শুটিং ও তারকায় মুখরিত হতো প্রতিদিন, সেখানে এখন বছরে হাতে গোনা কয়েকবার জমজমাট হয়ে ওঠে! তবে সেটা শুটিংয়ের কারণে নয়, বরং এফডিসি কেন্দ্রীক বিভিন্ন সমিতি-সংগঠনের নির্বাচনী আমেজের কারণে!

নির্বাচনী পোস্টার সহ রিয়ানা রুহানার ছবি, এফডিসি জুড়ে ভোটের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ খুব শিগগির সেখানে হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। কবে হবে নির্বাচন, কারা প্রার্থী হচ্ছেন- এ বিষয়ে এখনো চলছে নানান কানাঘুষা! তবে শিল্পী সমিতির আগেই এফডিসিতে আরো একটি নির্বাচন হতে যাচ্ছে। আসছে শুক্রবার অনুষ্ঠিতব্য নির্বাচনটি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, এফডিসির কোথাও শুটিংয়ের আবহ দৃশ্যমান না হলেও পুরো এফডিসি ছেয়ে আছে ফিল্ম ক্লাবের নির্বাচনী প্রচারণার পোস্টার, বিলবোর্ডে!

এফডিসিতে বিভিন্ন নির্বাচনী পোস্টার ও প্রার্থীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ এফডিসির প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই আগে দেখা যেত আসন্ন কোনো সিনেমার বিশালাকার ব্যানার কিংবা পোস্টার! কিন্তু শুক্রবার বিকেলে মূল ফটক থেকে একটু সামনে এক কোণায় মুক্তি প্রতীক্ষিত আসন্ন ছবি ‘ছায়াবৃক্ষ’র একটা পোস্টার চোখে পড়লেও পুরো চত্বর ছেয়ে আছে ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্রার্থীদের পোস্টারে!

‘এফডিসির যে কোনো নির্বাচন নিয়ে যে প্রচারণা চোখে পড়ে, সিনেমা নিয়ে কেন এফডিসির মানুষ এতো সরব হন না?’ পাশ থেকে এক সহকর্মী সংবাদকর্মী এমন প্রশ্নই করলেন। কৌতূহলবশত অন্য আরেক সহকর্মী জানতে চাইলেন, ‘চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজে বিগত কয়েক বছরে ফিল্ম ক্লাব সংগঠনটির সম্পৃক্ততা কী, শুধু নির্বাচন আসলেই ক্লাবটির নাম শোনা যায় কেন!’

এমন প্রশ্নের উত্তর দেয়ার জন্য যোগ্য মানুষটি কে, এ নিয়ে আলাপের এক পর্যায়ে এফডিসির নিয়মিত কয়েকজনের সাথে দেখা হয়। তারা জানালেন, এখনতো শুটিং নেই। শুধু একটি বেসরকারি টেলিভিশনের নামে বরাদ্দকৃত ফ্লোরে সেট নির্মাণের কাজ হচ্ছে, সেখানে হবে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান।

এফডিসি এলাকায় ভোটের পোস্টার, নির্বাচনী প্রচার চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ পুরো এফডিসি চত্বর ঘুরেও কোথাও শুটিংয়ের অস্তিত্ব টের পাওয়া গেল না। ক্যান্টিনের একজন জানালেন, জানুয়ারিতে ‘রাজকুমার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ নামের দুটি ছবির শুটিং হয়েছে। সেসময় বেশ জমজমাট ছিলো এফডিসি। শুটিং না থাকলে কেমন মরামরা লাগে!

এফডিসিতে বিভিন্ন প্রার্থী ও দলের ভোটের পোস্টার সাজানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ এখনকার নির্মাতাদের এফডিসির প্রতি অনিহা কেন, তারা কেন এখানে শুটিং করতে আসেননা? এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, লোকেশন রেন্ট বেশি হওয়ায় এফডিসিতে শুটিং করতে চায় না প্রায়ই কেউ। তারউপর ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়াও এখানে এসে শুটিং না করতে চাওয়া অন্যতম কারণ।

 

ছবি: নাহিয়ান ইমন

Tags: অভিনয়এফডিসিনায়কনায়িকাফিল্ম ক্লাবলিড বিনোদনশুটিংশুটিং ফ্লোরসিনেমা
Previous Post

রাজনীতিবিদদের ঐক্য দেখাতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান

Next Post

শবে বরাতের তারিখ জানা যাবে ১১ ফেব্রুয়ারি

Next Post
সন্ধ্যায় আকাশে চাঁদ ও মসজিদের শিখর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শবে বরাতের তারিখ জানা যাবে ১১ ফেব্রুয়ারি

বাংলাদেশের পাসপোর্টের মতো ড্রাইভিং লাইসেন্সের ছবি, যেখানে ব্যক্তিগত তথ্য খালি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যক্রম চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT