চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট ফর মিথিলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in বিনোদন
A A
মিথিলা বাংলার ভোটের জন্য প্রস্তুত, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৪তম মিস ইউনিভার্সের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আর প্রথমবারের মতো কোনো বাংলাদেশির ‘মিস ইউনিভার্স’-এ ইতিহাস তৈরীর সম্ভাবনা নিয়েও চলছে জোর আলোচনা!

এরই মধ্যে ‘পিপলস চয়েস’-এর ভোটিং পর্বে সেরা পাঁচে উঠে এসেছেন মিথিলা। তবে প্রতিদিন, প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে ভোটের হিসেব! মিস ইউনিভার্স বাংলাদেশ এর অফিশিয়াল পেজ থেকে বুধবার সন্ধ্যার পর জানানো হলো, আর ২৫ হাজার ভোট পেলেই মিথিলা পৌঁছে যাবেন র‌্যাংকিংয়ে ২ নম্বরে, এবং তারা আশা করছেন বুধবার রাতেই সেটা ঘটে যাবে!

এদিকে মিথিলার ফেসবুক পেজ থেকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক পোস্টে ভোট চেয়ে বলা হয়,“বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টা করে ভোট দেয়, তাহলে ৭ দিনে কয়েক কোটি ভোট হবে। ১০টা ভোট দিতে সময় লাগে মাত্র ১০-১২ মিনিট। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়?”

‘পিপলস চয়েস’-এ মিথিলা আছেন ৩ নম্বরে! এরইমধ্যে মিথিলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত জোরেসোরে ক্যাম্পেইন চলছে। তার জন্য ভোট চাইতে পোস্ট দিতে দেখা গেছে জয়া আহসান, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অভিনয়শিল্পী ও মডেলিং অঙ্গনের অনেকেই।

ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ নির্বাচন করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। এরপরও প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেওয়া যাবে।

প্রসঙ্গত, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রীই নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।

২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে পুনরায় এই সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছেন মিথিলা।

Tags: তানজিয়া জামান মিথিলানাটকমিথিলামিস ইউনিভার্সলিড বিনোদনসিনমোসিনেমা
Previous Post

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Next Post

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

Next Post
ধোলাইপাড়ে বাসে আগুন লেগে ব্যাপক ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

বাংলাদেশ ক্রিকেটার মাঠে ফিল্ডিং করছেন, খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাস্তি হিসেবে ম্যাচ ফি কাটার সাথে ডিমেরিটও পেলেন নাহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT