চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেল পুরো শহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 12, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অগ্নেয়গিরি থেকে বিশাল ধোঁয়া ও অগ্নুৎপাতের বিস্ফোরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার শিভেলুচ আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্ন্যুৎপাতের ফলে গোটা একটি শহর ছাইয়ে ঢেকে গেছে। কামচাটকা উপদ্বীপের এই আগ্নেয়গিরি অত্যন্ত সক্রিয়। মঙ্গলবার আচমকাই লাভামুখ ফেটে অগ্ন্যুৎপাত শুরু হয়। তারপরই বেশ কয়েকবার পর পর জোরালো বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে আগ্নেয়গিরির মুখে জমে থাকা ছাই ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার উঁচুতে উঠে যায়।

দ্য কামচাটকা ভলক্যানিক ইরাপশন রেসপন্স টিম (কেভিইআরটি) ঐ এলাকায় রেড এলার্ট জারি করেছে। ২০ কিলোমিটার পর্যন্ত আকাশে ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে ওই এলাকার উপর দিয়ে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Wow!

Shiveluch erupts today with a large pyroclastic flow.

📹 By Dmitri Levin#volcano #russia #kamchatka #russia #Shiveluch #Erupcionpic.twitter.com/BlcIAUyDkK

— MetWatch ☈ (@MetWatchUK) April 10, 2023

আকাশ কালো ধোঁয়া এবং ছাইয়ে ঢেকে যাওয়ায় দিনের আলোতেই অন্ধকার নেমে এসেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়ি সব কিছু ছাইয়ের পুরু আস্তরণে ঢাকা পড়েছে। কামচাটকার পশ্চিম এবং দক্ষিণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় স্কুল, কলেজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

I don’t fancy cleaning those….

Source: UGS #Russia #Shiveluch #volcano pic.twitter.com/VHFrU2Gnpl

— Volcaholic 🌋 (@volcaholic1) April 10, 2023

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪ ইঞ্চি পুরু ছাইয়ের চাদরে ঢাকা পড়েছে শহর এবং বেশ কয়েকটি গ্রাম। কামচাটকার ইনস্টিটিউট অব ভলকানোলজি জানিয়েছে, গত ৬০ বছরের মধ্যে এত পুরু ছাই আর জমা পড়েনি।

কামচাটকার সবচেয়ে বড় আগ্নেয়াগিরি শিবেলুচ। গত ১০ হাজার বছরে ৬০টি অগ্ন্যুৎপাত হয়েছে এখানে।

Tags: অগ্ন্যুৎপাতআগ্নেয়গিরিরাশিয়া
Previous Post

বায়ার্নকে এভাবে হারানো, ‘অবিশ্বাস্য’ লাগছে গার্দিওলার

Next Post

হারের পর মোস্তাফিজকে নিয়ে যা বললেন ওয়ার্নার

Next Post
বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজ বল ছুঁড়ে ফেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের পর মোস্তাফিজকে নিয়ে যা বললেন ওয়ার্নার

সিসিমপুরের চরিত্ররা আনন্দে ভরা দিন উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ বছরে সিসিমপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT