চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

প্রতিনিধি খুঁজতে শুরু ‘ভয়েস অব বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 পূর্বাহ্ন 23, জুলাই 2026
in বিনোদন
A A
বাংলাদেশের প্রতিনিধিরা ইউরোভিশনে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’। এটি ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এ বছর প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিচ্ছে বাংলাদেশ।

এই আসরের জন্য বাংলাদেশের প্রতিনিধি খুঁজতে আয়োজন করা হয়েছে ‘ভয়েস অব বাংলাদেশ’ নামের একটি প্রতিযোগিতা। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানানো হয়।

এই আয়োজনের বিচারক হিসেবে থাকছেন সংগীতাঙ্গনের পরিচিত মুখ ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন। সংবাদ সম্মেলনে তারাও উপস্থিত ছিলেন।

‘ভয়েস অব বাংলাদেশ’ আয়োজনের তাৎপর্য তুলে ধরে সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, বাংলাদেশের বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন আমাদের সবার। বঙ্গ ও ইউরোভিশনের যৌথ আয়োজন ‘ভয়েস অব বাংলাদেশ’ সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার একটা চমৎকার উদ্যোগ।

তিনি আরও বলেন, জাজ না হলে হয়তো আমি নিজেই এই প্রতিযোগিতায় অংশ নিতাম, কারণ এটি একদম মৌলিক গানের প্রতিযোগিতা, পুরোনো গান নয়। যারা সত্যিকার অর্থে ভালো গায় কিন্তু সুযোগের অভাবে পিছিয়ে আছে, তাদের জন্য এটি বড় একটি প্ল্যাটফর্ম।

আয়োজনের ভিন্নধর্মী দিক তুলে ধরে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, আমার কাছে পুরো আইডিয়াটাই অত্যন্ত চমৎকার ও নতুন বলে মনে হয়েছে। সাধারণত এমন আয়োজনে নতুন শিল্পীরাই আসেন, কিন্তু এখানে দেশের প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ সংগীতশিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। বিশ্বদরবারে অফিশিয়ালি আমাদের বাংলা গান নিয়ে পা রাখার এটাই উপযুক্ত সময়। এমন ঐতিহাসিক উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশাবাদী।

বঙ্গের হেড অফ কনটেন্ট আলী হায়দার বলেন, ৭০ বছর ধরে ইউরোভিশন সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে এক সুতোয় বেঁধেছে। এশিয়ায় এর পদার্পণ আমাদের দেশের নতুন প্রজন্মের প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার এক অসামান্য সুযোগ এনে দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধিকে খুঁজে বের করার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গ অত্যন্ত গর্বিত। আমরা দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যাতে তারা বাংলা গানের ইতিহাসে এক নতুন আন্তর্জাতিক অধ্যায় রচনায় অংশ নিতে পারেন।

একক শিল্পী, দ্বৈত কিংবা ব্যান্ড যেকোনো ক্যাটাগরিতে আবেদন করা যাবে। আগ্রহী পারফর্মারদের নিজেদের একটি হাই কোয়ালিটির অডিও বা ভিডিও পারফর্ম্যান্সের সাথে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (Bio) জমা দিতে হবে।  

এই প্রতিযোগিতার চূড়ান্ত চমক অর্থাৎ ‘ন্যাশনাল ফাইনাল’ অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। সেই অনুষ্ঠানে বিজয়ী শিল্পী প্রথম ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।

Tags: তাহসানফাহমিদা নবীবঙ্গবাপ্পা মজুমদারশওকত আলী ইমনহামিন আহমেদ
Previous Post

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

Next Post

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

Next Post
বজ্রঝড়ের সময় বৃষ্টিতে ভিজে একজন ব্যক্তি ছাতা ধরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT