চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বরেকর্ড: ৬ ছক্কায় এক ওভারে ৩৯ রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 20, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, বিশ্বরেকর্ডের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১ ওভারে সর্বোচ্চ ৩৬ রানের রেকর্ড সবার আগে ছিল ভারতের যুবরাজ সিংয়ের। পরে যোগ হন আরও কয়েকজন। যুবরাজ ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ওই ওভারে। ছয় ছক্কা আছে পোলার্ড ও এইরিরও। ছয় ছক্কার সেই কীর্তি ছুঁয়ে এক ওভারে ৩৯ নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সামোয়ার ব্যাটার দারিয়াস ভিসার। ৬২ বলে ১৩২ রান করেছেন ২৮ বর্ষী টপঅর্ডার তারকা। ১০ রানের জয় পেয়েছে সামোয়া।

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য পশ্চিম-এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার ভানুয়াতুর বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে সামোয়া। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লে ঝড় তোলেন দারিয়াস। শেষপর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সামোয়া। জবাবে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে ভানুয়াতু।

ভানুয়াতু পেসার নালিন নিপিকোর এক ওভারে ৬টি ছয় মেরেছেন দারিয়াস। ১৫তম ওভারটিতে নো বলও ছিল ৩টি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন এটাই এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।

যুবরাজের পর ২০২১ সালে এক ওভারে ছয় ছক্কা মেরে ৩৬ রান নিয়েছিলেন কাইরেন পোলার্ড, ২০২৪ সালে একই রেকর্ড গড়েন আরেক ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। ২০২৪ সালে ছয় ছক্কা মেরে ৩৬ নেন নেপালের দীপেন্দ্র সিং এইরি, রোহিত শর্মা ও রিংকু সিং মিলেও এক ওভারে এত রান তোলার কীর্তি রয়েছে।

নিপিকোর প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান দারিয়াস। চতুর্থ বলটি নো হলে ফ্রি হিটে মারেন আরও একটি ছক্কা। তাতে পূরণ হয় দলের শতরান। পঞ্চম বলটি ডট হলে ছন্দ হারাতে বসেছিলেন দারিয়াস। শেষ বলটি আবারও নো হলে ফ্রি হিটে মারেন ছক্কা, সেই ফ্রি হিটটিও নো করেন ভানুয়াতুর ২৮ বর্ষী পেসার। পরের ফ্রি হিটে করা বলটি বৈধ হয়, সেটিতে আরও একটি ছক্কা মারেন দারিয়াস।

সামোয়ার হয়ে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরিয়ানের কীর্তিও গড়েছেন দারিয়াস। শেষপর্যন্ত ৬২ বলে ৫ চার ও ১৪ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলে থামেন তিনি।

Tags: ভানুয়াতুযুবরাজ সিংলিড স্পোর্টসসামোয়া
Previous Post

জাফর ইকবালের বই পোড়ানো কর্মসূচি কীসের আভাস দিচ্ছে?

Next Post

ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন: তারেক রহমান

Next Post
তারেক রহমানের বক্তৃতা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন: তারেক রহমান

ক্রিকেট খেলোয়াড় ব্যাট চালিয়ে বল মারার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে দ্বিতীয় চার দিনের ম্যাচেও বৃষ্টির বাগড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT