চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসানীতি বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে: জোনায়েদ সাকি

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
7:21 অপরাহ্ন 07, জুন 2023
in জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A
জোনায়েদ সাকি ভিসা নীতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘ভিসানীতি বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এই সরকার সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেট করেছে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন করে। ২০২৩ সালেও নাকি তারা এই ধরনের নির্বাচন করতে যাচ্ছে বলেই যুক্তরাষ্ট্র এই ভিসানীতি দিয়েছে।’

বুধবার ৭ জুন সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে রোডমার্চ এ গণতন্ত্র মঞ্চ সমাবেশে তিনি এ কথা বলেন।

সাকি বলেন, ‘সরকারের থলের বিড়াল ইতোমধ্যে বেরিয়ে পড়েছে। এভাবে সরকার বাংলাদেশকে বিপদগ্রস্ত করছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে তারা দেশ ও জনগণকে বাজি ধরছে। এই ধরনের দায়িত্বহীন ও গণবিরোধী সরকার জনগণ মেনে নিতে পারে না।’

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকট আমাদের দেশকে নৈরাজ্যের দিকে ঠেলছে। শুধু নাগরিক হিসেবেই নয়, দেশ হিসেবে আমরা আমাদের সার্বভৌমত্ব, মর্যাদা ও অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। সেখান থেকে উদ্ধার পেতে হলে আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত বদলাতে হবে। আমাদের দেশের সাংবিধানিকভাবে সংসদের ক্ষমতা কাঠামো, সরকারের ক্ষমতা কাঠামো, বিচার বিভাগের ক্ষমতা কাঠামো- সবগুলো বদলাতে হবে।’

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের রোডমার্চ জনগণকে ঐক্যবদ্ধ করার কর্মসূচি। এই কর্মসূচি শান্তিপূর্ণ। আমাদের রাজনৈতিক লক্ষ্য, চিন্তা, কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে চাই।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারীসহ অন্যরা।

গত রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে দিনাজপুরে এ রোডমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Tags: গণতন্ত্র মঞ্চগণসংহতি আন্দোলনজোনায়েদ সাকিমার্কিন ভিসানীতি
Previous Post

গরমে পানি পানের বিরতি বাড়ানোর পরামর্শ বিসিবি চিকিৎসকের

Next Post

ডুফা ইনডোর অলিম্পিকের পুরস্কার বিতরণ

Next Post
অলিম্পিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীরা হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুফা ইনডোর অলিম্পিকের পুরস্কার বিতরণ

দিনাজপুরে ইস্তিস্কার নামাজের জন্য মুসল্লিরা মাঠে নামাজ পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT