চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিকিরের ফজিলত ও উপকারিতা

মিসবাহুল ইসলাম আকিব by মিসবাহুল ইসলাম আকিব
9:58 অপরাহ্ন 15, এপ্রিল 2023
in ধর্ম ও জীবন
A A
হাতের মধ্যে মোনাজাতের দোয়া ধরা, জিকিরের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবসৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। পৃথিবীতে আসার পর মানুষ আল্লাহকে স্মরণে রাখবে, তাঁর ইবাদতে মশগুল থাকবে, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু মানবজাতির বেশিরভাগই সেই স্রষ্টাকে ভুলে যায়, যিনি তার রিজিকের ব্যবস্থা করেন, বস্ত্রহীন অবস্থা থেকে আচ্ছাদন যোগাড় করেন, সুখ-স্বাচ্ছন্দ্যের সবকিছু প্রদান করেন। এরকম যে অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে রয়, তার নাম মৃত ক্বালব। সে এতটাই মৃত হয়ে যায় যে, খোদার সুদৃষ্টি তার উপর থেকে সরে যায়। সে যেমন আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তার নিজেকে ভুলিয়ে দেন।

পবিত্র কুরআনে এসেছে, ‘তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে। ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মভোলা। এরা পাপাচারী লোক।’ (সূরা হাশর, আয়াত: ১৯)।

জিকির থেকে বিমুখতার কারণে বান্দার অন্তর মারা যায়। ফলে আধ্যাত্মিক শক্তি হাসিল থেকে অপারগ হয়ে পড়ে। আর যেসকল হৃদয় জিকিরে ইলাহীতে নিমগ্ন থাকে, সেগুলোই কেবল জীবিত হৃদয়। জিকিরকারী ব্যক্তি এবং জিকির থেকে বঞ্চিত ব্যক্তির মধ্যে এটাই পার্থক্য। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তায়ালা বলেন: ‘যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতদের মতো।’ (বুখারি: ৬৪০৭, মুসলিম : ৭৭৯)।

আল্লাহর জিকিরের গুরুত্বপূর্ণ একটা ফায়েদা হল, এর মাধ্যমে ইমান বৃদ্ধি পায় এবং তাকওয়া দ্বারা সমৃদ্ধ হয়৷ এজন্য তরিকত তাসাউফের ইমাম ও বুজুর্গানে দ্বীনগণ জিকিরের প্রতি গুরুত্বারোপ করতেন। তাঁরা নিজনিজ অনুসারীদের দৈনন্দিন সবকের তালিকায় বিভিন্ন রকমের জিকির রাখতেন। আল্লাহ তায়ালা জিকিরের ফায়েদা প্রসঙ্গে বলেন: ‘যারা ইমানদার, তারা এমন লোক যে, যখন আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় প্রভুর ওপর ভরসা করে।’ (সূরা আনফাল : ২)।

জিকিরের আরেকটা ফায়েদা হল, এর মাধ্যমে অঢেল সাওয়াব এবং মাগফেরাত লাভ করা যায়। আল্লাহর বান্দা যখন জিকির করে, সেই জিকির রাব্বুল আলামীনের দরবারে পছন্দ হলে তিনি অগুনিত হারে বান্দাকে ক্ষমা করে দেন। যথেচ্ছা সাওয়াবে ভরপুরও করে দেন। আল্লাহ তায়ালার বাণী, ‘তোমরা আমাকে স্মরণ কর। আমিও তোমাদেরকে স্মরণ করব। (সূরা বাকারা : ১৫২)।

অর্থাৎ আল্লাহ তায়ালা বলেন, তোমরা যদি আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ কর, আমি তোমাদের সওয়াব ও মাগফিরাত দানের মাধ্যমে স্মরণ করব। এটা জিকিরের বিশেষ ফজিলত। জিকিরের মাধ্যমে এই ক্ষমাপ্রদর্শনের কথা হাদিসেও বর্ণিত হয়েছে।

রাসূল (স.) এরশাদ করেন, ‘লোকেরা যদি কোনো মজলিসে বসে আল্লাহর জিকির করে, যখন মজলিস থেকে তারা উঠে, তখন তাদের উদ্দেশ্যে বলা হয়, তোমরা ওঠ। আল্লাহ তায়ালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এবং তোমাদের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দিয়েছেন।’ (আত-তারগিব ওয়াত তারহিব : ২/৩৩৪)।

সর্বশেষ জিকিরের ফায়েদা বা উপকারিতা হলো, এর মাধ্যমে অন্তরের পঙ্কিলতা ও আবর্জনা দূরীভূত হয়৷ অন্তর পরিশুদ্ধতার জন্যে সালফে সালেহীন জিকিরকে প্রাধান্য দিতেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল (স.) এরশাদ করেন: ‘প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য কোনো না কোনো উপকরণ আছে। আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির।’ (আত-তারগিব ওয়াত তারহিব : ২/৩২৭)।

এজন্য রমজান মাসের ফজিলতের সদ্ব্যবহার করতে হলে জিকিরের বিকল্প নেই। অন্যান্য ইবাদতের তালিকায় জিকিরের প্রাধান্য দেয়া উচিত। বিশেষত এই শেষ বেজোড় দিনগুলোতে। শবে কদর তালাশের উদ্দেশ্যে যে দিনগুলোতে ইবাদত বন্দেগী বেশি করতে বলা হয়েছে, তাতে জিকিরের পরিমাণ যতবেশি হবে, আত্মিক পরিশুদ্ধি ও জান্নাত লাভের পথ ততই সুগম হবে।

Tags: রমজান ২০২৩
Previous Post

পাঁচ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা

Next Post

ঈদ সামনে রেখে নারী উদ্যোক্তাদের ব্যস্ততা বেড়েছে

Next Post
নারীরা ঈদ প্রস্তুতিতে ব্যস্ত, নতুন পোশাক ও সাজে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ সামনে রেখে নারী উদ্যোক্তাদের ব্যস্ততা বেড়েছে

Manchester United ফুটবলার মাঠে দাঁড়িয়ে মনোযোগীভাবে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি আরও শক্তিশালী হয়েই ফিরবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT