চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৭+১৮’ লিখে কী বোঝালেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 26, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে হাসিমুখে, ক্রিকেট ম্যাচের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ক্রিকেটাকাশের উজ্জ্বলতম নক্ষত্রটি হঠাৎ গতিপথ হারিয়েছে ২০১৯ সালের নভেম্বরে। পরে সময়ের সাথে ক্রমেই ভুলেছে পথ। পথে ফেরা হয়নি আজও। চলছে বিবর্ণ পারফরম্যান্সকাল। ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় করছেন পার। নামটা বিরাট কোহলি। এশিয়া কাপে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে বর্তমানে ব্যাটে শান দিচ্ছেন। তারই এক ফাঁকে দুঃসময় ভুলে জীবনের সবচেয়ে উপভোগ্য সময়ের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ভারতের সাবেক অধিনায়ক।

২০১৪ সালে ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব নেয়ার আগে মাহেন্দ্র সিং ধোনির কাছে নেতৃত্বের দীক্ষা নিয়েছেন কোহলি। সেসময় ধোনির সহ-অধিনায়কের ভূমিকায় খুব কাছে থেকে দেখেছেন কিভাবে কঠিন পরিস্থিতি সামলাতে হয়। পরে ২০১৭ সালে ভারতকে সব ফরম্যাটে নেতৃত্ব দিয়ে একের পর এক ম্যাচ জিতিয়েছেন। ২০১৬ থেকে ২০১৯, স্বপ্নে মতো কেটেছে। সময়টাতে এসেছে ২৭টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে সেঞ্চুরি। পরে ২০১৯ সালের নভেম্বর থেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাননি কোহলি।

সম্প্রতি নানা সমালোচনায় বিধ্বস্ত কোহলির প্রতি আস্থা রেখেছে ভারত। রাখা হয়েছে এশিয়া কাপের দলে। অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানিয়েছেন, ধোনির নেতৃত্বে ডেপুটি হিসেবে কাটানো সময়টাই ক্যারিয়ারের সবচেয়ে উপভোগ্য অধ্যায়। ২৫ তারিখে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে লিখেছেন কোহলি। ধোনির সাথে একটি ছবিও পোস্ট করেছেন। তাতে ৭+১৮ লিখেছেন। যার অর্থ দাঁড়ায় ধোনির জার্সি নাম্বার ৭ ও কোহলির ১৮। যোগ করলে হয় ২৫, যা ছিল গতকালের তারিখ।

‘এই ব্যক্তির বিশ্বস্ত ডেপুটি হওয়াটা ছিল সবচেয়ে উপভোগ্য ও আমার জন্য দারুণ এক সময়কাল। আপনার অংশীদারিত্ব চিরকাল আমার জন্য বিশেষ হবে। ৭+১৮।’

কোহলির পোস্ট করা ছবিটি মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের। ম্যাচে ধোনির সাথে জুটি গড়ে ৫১ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছিলেন কোহলি।

রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। যেখানে নিজেকে খুঁজে পেতে শেষ সময়ের প্রস্তুতি সারছেন কোহলি।

Tags: এশিয়া কাপ ২০২২কোহলিধোনিপাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

চলতি বছর করোনায় ১০ লাখ লোকের মৃত্যু

Next Post

সত্যিই আশা করি ইউনাইটেডেই থাকবেন রোনালদো

Next Post
রোনালদো ফুটবল অনুশীলনে অংশ নিচ্ছেন, বাংলাদেশি সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই আশা করি ইউনাইটেডেই থাকবেন রোনালদো

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির-মুনরোদের অধিনায়ক সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT