চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মণিপুরে চলছে সহিংসতা, পুলিশসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 08, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মণিপুরে চলমান সহিংসতা, ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মনিপুরে সহিংসতায় গত ২৪ ঘণ্টায় একজন পুলিশ এবং এক কিশোরসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন।

এনডিটিভি জানিয়েছে, ভারতের মনিপুরের বিষ্ণুপুর এবং চুরাচাঁদপুর জেলার মধ্যে সীমান্ত এলাকায় সহিংসতার পৃথক ঘটনায় গত সন্ধ্যায় সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন পুলিশ সদস্য এবং সকালে আরও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত দুই মাস ধরে, এই দুই জেলার মধ্যে সীমান্ত এলাকায় হত্যা, সহিংসতা এবং অগ্নিসংযোগের ঘটনা বেড়েই চলেছে।

ভারতের মণিপুরের মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। দেশটির নিরাপত্তা বাহিনী এখানে ‘বাফার জোন’ তৈরি করেছে। এছাড়াও পরিস্থিতির নিয়ন্ত্রনে সেনা মোতায়েন করা হয়েছে। তবে উভয় পক্ষের দুষ্কৃতীরা একে অপরের ওপর গুলি চালানোর জন্য পাহাড়ি এলাকা এবং উপত্যকার গ্রামগুলোর মধ্যে লুকিয়ে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে উভয় পক্ষের জনতা এই রকমই একটি প্রচেষ্টা চালিয়েছিল। উভয় পক্ষের দুষ্কৃতীকারীরা কাংভাই, সোংডো এবং আওয়াং লেখাই গ্রামের রেঞ্জ থেকে একে অপরের উপর গুলি চালায়। আজ দিনের বেলায়ও থেমে থেমে গুলিবর্ষণের ঘটনা অব্যাহত থাকে। এলাকা গুলোতে আজ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

ভারতের নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উভয় সম্প্রদায়ের জন্য এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তারা জানায়, মনিপুরের অধিকাংশ জেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন জেলায় পাহাড় ও উপত্যকায় প্রায় ১২৬টি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও পুলিশ বিভিন্ন জেলায় আইন লঙ্ঘনের অভিযোগে ২৭০ জনকে আটক করেছে।

গতকাল শুক্রবার মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি সম্মিলিত দল ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, চুরাচাঁদপুর, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় দুর্বৃত্ত ও জঙ্গিদের দ্বারা স্থাপন করা ১৮টি অবৈধ বাঙ্কার ধ্বংস করেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০টি অবৈধ বাঙ্কার ধ্বংস করেছে তারা।

 

Tags: ভারতমণিপুর
Previous Post

বরিশালে ৯ নদীর পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

Next Post

বাথরুমে মিললো কোরিয়ান গায়িকার মরদেহ

Next Post
কোরিয়ান গায়িকার মরদেহ বাথরুমে পাওয়া গেছে, তদন্ত চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাথরুমে মিললো কোরিয়ান গায়িকার মরদেহ

বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট দলকে প্রথমবার এশিয়ান গেমসে যেতে দিচ্ছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT