চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্য মর্যাদা আন্দোলনে উত্তাল লাদাখ, কারফিউ জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লাদাখে একটি গাড়ি আগুনে পুড়ে যাচ্ছে, ধোঁয়া উঠছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীরা ক্ষমতাসীন বিজেপির একটি স্থানীয় অফিস এবং একটি নিরাপত্তা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ছবি: সংগৃহীত

ভারতের হিমালয়াঞ্চল লাদাখে রাজ্য মর্যাদার দাবিতে আন্দোলন সহিংস রূপ নেওয়ায় রাজধানী লেহ-তে কারফিউ জারি করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সংঘর্ষে অন্তত চারজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। এ সময় ভারতের ক্ষমতাসীন বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়।

সরকারি পক্ষ থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সোনম ওয়াংচুককে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি তা অস্বীকার করেছেন।

মুসলিম-বৌদ্ধ অধ্যুষিত পার্বত্য মরুভূমি লাদাখ ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর ভেঙে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এর পর থেকেই রাজ্য মর্যাদা ও স্থানীয়দের জন্য ভূমি ও চাকরির কোটা দাবিতে আন্দোলন চলছে।

প্রধানত বৌদ্ধ অধ্যুষিত লেহ জেলা বহুদিন ধরেই স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল চেয়ে আসছিল। অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কারগিল জেলা ভারতশাসিত কাশ্মীরের সঙ্গে একীভূত হওয়ার দাবি জানিয়ে আসছিল। তবে ২০১৯-এর পর থেকে দুই সম্প্রদায়ই যৌথভাবে রাজ্য মর্যাদার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয় ও একটি পুলিশ ভ্যান পুড়িয়ে দেয়। সংঘর্ষে অন্তত ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ছুড়লে কয়েক ডজন বিক্ষোভকারী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত চারজন পরে মারা যান।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

১২ সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। সহিংসতার পর তিনি অনশন ভেঙে শান্ত থাকার আহ্বান জানান। তার দাবি, বেকারত্ব ও দীর্ঘদিনের ক্ষোভেই তরুণরা রাস্তায় নেমেছে।

বৌদ্ধ ধর্মীয় সংগঠন লাদাখ বৌদ্ধ অ্যাসোসিয়েশনের প্রধান চেরিং দর্জে লাকরুক বলেন, যুবসমাজ সহিংসতার বিপক্ষে। কিন্তু সরকারের বারবার আলোচনায় দেরি ও বেকারত্ব তাদের হতাশ করে তুলেছে।

লাদাখে চীন সীমান্ত ঘেঁষা বিরোধপূর্ণ এলাকা থাকায় ভারতীয় সেনাদের বড় উপস্থিতি রয়েছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় ও ৪ চীনা সেনা নিহত হয়েছিলেন।

ফেডারেল সরকার জানিয়েছে, তারা ২০২৩ সাল থেকে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এর ফল ইতিবাচক। তবে “কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি” এই প্রক্রিয়ায় অসন্তুষ্ট।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত জানিয়েছেন, সহিংসতার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া ৬ অক্টোবর কেন্দ্রীয় সরকারের গঠিত কমিটি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবে।

Tags: কারফিউ জারিভারতলাদাখসহিংসতা
Previous Post

সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর ক্ষমতা ইসির নেই: সিইসি

Next Post

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের পাঁচ বছরের কারাদণ্ড

Next Post
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের আদালত ভবনে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের পাঁচ বছরের কারাদণ্ড

বিক্ষোভকারীর মুখে হেলমেট ও সানগ্লাস, জনসমাগমে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিম নিক্ষেপে অর্থের জোগানদাতা মোজাম্মেল: পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT