চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের কুশপুত্তলিকা ঝুলিয়ে ৪ জনের জেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 অপরাহ্ন 16, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ভিনিসিয়াসের কুশপুত্তলিকা ঝুলিয়ে ৪ জনের জেল, ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে ভিনিসিয়াস জুনিয়রকে কটাক্ষ করে কুশপুত্তলিকা বানিয়ে ঝুলিয়েছিলেন কয়েকজন উগ্র সমার্থক। ওই ঘটনার আড়াই বছর পর বর্ণ ও জাতিগত বিদ্বেষমূলক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন চার জন। তাদেরকে ১৪ থেকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে মাদ্রিদের আদালত। একই সঙ্গে অর্থ জরিমানাও করা হয়েছে তাদের।

সেবছর জানুয়ারিতে কোপা ডেল রে’র লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের আগে এমন কাণ্ড ঘটে। ব্রাজিল তারকার কুশপুত্তলিকা বানিয়ে সেটাতে ২০ নম্বর জার্সি পরিয়ে রিয়ালের অনুশীলন মাঠের সামনে একটি ব্রিজে ঝুলানো হয়। সঙ্গে ‘রিয়ালকে মাদ্রিদ ঘৃণা করে’ লেখা সংবলিত একটি ব্যানারও লাগানো হয়।

লা লিগায় রিয়ালের অভিযোগের পর ২০২৩ সালের শেষের দিকে চার জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদেরকে দোষী সাব্যস্ত করে রায় দেন মাদ্রিদের আদালত। বিবৃতিতে বিষয়টি জানিয়েছে লা লিগা।

দোষী সাব্যস্ত হওয়া একজনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য ১৫ মাস এবং অনলাইনে এই কাজের ছবি ছড়িয়ে হুমকি দেয়ার জন্য বাড়তি সাত মাস, মোট ২২ মাসের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে ১০৮৪ ইউরো অর্থদণ্ড দেয়া হয়। অন্য তিন জনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য সাত মাস এবং হুমকির জন্য সাত মাস, মোট ১৪ মাস করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদেরকে জরিমানা করা হয় ৭২০ ইউরো করে।

পাশাপাশি অভিযুক্ত চারজনকে ভিনিসিয়াসের বাড়ি এবং রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের এক হাজার মিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এমনকি লা লিগা কিংবা স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয়োজিত যেকোনো প্রতিযোগিতার সময় প্রতিটি ম্যাচ শুরুর চার ঘন্টা আগে থেকে ম্যাচ শেষের চার ঘন্টা পর পর্যন্ত স্টেডিয়ামের এক হাজার মিটারের মধ্যে আসতে পারবেন না তারা।

অবশ্য তাদের সাজা শিথিলের উপায়ও বলে দিয়েছে আদালত। দোষী সাব্যস্ত চার জন যদি ভিনিসিয়াস, রিয়াল মাদ্রিদ, লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠায় তাহলে তাদের কারাদণ্ডের সাজা স্থগিত থাকবে।

Tags: আদালতভিনিসিয়াসমাদ্রিদরিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

Next Post

ইসরায়েলের হামলার কড়া জবাব দিচ্ছে ইরান

Next Post
ইসরায়েলি হামলার পর ইরানের পারমাণবিক কেন্দ্রের ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের হামলার কড়া জবাব দিচ্ছে ইরান

বাতাসে দুলছে গাছপালা, ঝড়ের পূর্বাভাসের সময়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়ের পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT