চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের হাতে উঠছে ব্যালন ডি’অর?

জানাচ্ছে মার্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ভিনিসিয়াস জিততে পারেন ব্যালন ডি’অর, ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালন ডি’অরের লড়াইয়ে শেষ হয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব। ২০০৩ সালের পর প্রথম দুই কিংবদন্তির কাউকেই মনোনীত করা হয়নি। মৌসুম সেরার তালিকায় আছেন কাইলিয়ান এমবাপে, ভিনিসিয়াস, জুড বেলিংহাম, ফিল ফোডেন, রুবেন ডিয়াস ও এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকা। তবে সবাইকে ছাপিয়ে ব্যালন ডি’অর জিততে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। এমন জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

মঙ্গলবার সংবাদমাধ্যমটি প্রতিবেদন প্রকাশ করেছে। লিখেছে, ‘সোনা ছুঁয়েছেন ভিনিসিয়াস। প্যারিস, সেইন নদী ২০২৩-২৪ মৌসুমে বিশ্বের সেরা হিসেবে ব্রাজিলিয়ানের রাজ্যাভিষেকের জন্য অপেক্ষা করছে। বিশ্ব ফুটবল ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে সেরা হিসেব স্বাগত জানিয়েছে। এখন ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অরও দখলে নিয়েছেন।’

‘২৮ অক্টোবর প্যারিসের থিয়েটার চ্যাটেলেট ব্যালন ডি’অর জেতার পুরোপুরি যোগ্যতা অর্জন করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফুটবল বিশ্বের শীর্ষে পৌঁছানো তার জন্য মোটেও সহজ ছিল না।’

মার্কা আরও জানিয়েছে, ব্যালন ডি’অর কর্তৃপক্ষ বিষয়টি ভিনিকে নিশ্চিত করেছে। সে কারণে বিশ্বের শীর্ষ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি বিশেষ সোনার বুট তৈরি করেছে। ৩১ অক্টোবর মাদ্রিদ শহরে গ্রান ভায়া স্ট্রিটে নাইকি তাদের সুপারস্টোর আবারও খোলার প্রস্তুতি নিচ্ছে। সেদিন ভিনিকে ক্রিস্টিয়ানো রোনালদো ও কাইলিয়ান এমবাপের সঙ্গে একটি বিশেষ প্রদর্শনীতে দেখা যাবে।

গত বছরের ১ আগস্ট থেকে এবছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এ সময়ের মধ্যে ভিনি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ২৪ গোল করেছেন , ১১টি অ্যাসিস্ট আছে।

আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হবে। ভিনির হাতে ব্যালন ডি’অর উঠলে ব্রাজিলের ১৭ বছরের অপেক্ষা ঘুচবে। ২০০৭ সালে সবশেষ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জিতেছিলেন রিকার্ডো কাকা। এসি মিলানের হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়েছিলেন তিনি।

Tags: ব্যালন ডি”অরব্রাজিলভিনিসিয়াসমার্কারিয়াললিড স্পোর্টস
Previous Post

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জো বাইডেন

Next Post

প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না: ডিএমপি

Next Post
ডিএমপি কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, পুলিশি কার্যক্রমের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না: ডিএমপি

সেনা সদস্যের দাফন, ফুলের চাদর ও সেনা পোশাক পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা সদস্যের দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT