চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 17, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির ছবি, ফুটবল ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। হলরুমে তার নাম ঘোষণার পরপরই করতালিতে ফেটে পড়েন সহকর্মীরা। ৪৬ বর্ষী ভিনচিচতে জড়িয়ে ধরেন সবাই, আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেও ফেলেছেন তিনি। রেফারি হিসেবে অনেক সুনাম থাকলেও অন্ধকার এক অতীত রয়েছে তার। পতিতাবৃত্তি, মাদক এবং অস্ত্র পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।

২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় সেই অন্ধকার অতীত নেমে এসেছিল ভিনচিচের জীবনে। ছয় বছর আগে বসনিয়ার বিজেলজিনার একটি ফার্ম হাউজে ব্যবসায়িক মধ্যাহ্নভোজে অংশ নিতে যান ভিনচিচ। সেসময় ফার্ম হাউজে অভিযান চালায় দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেপ্তার করা হয় ভিনচিচসহ ৯ নারী ও ২৬ জন পুরুষকে।
পুলিশি অভিযানে ঘটনাস্থল থেকে ১৪ প্যাকেট কোকেন, ১০ আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ ভেস্ট এবং বিভিন্ন মুদ্রায় ১০ হাজার ইউরোরও বেশি নগদ অর্থ, ফোন এবং ল্যাপটপ জব্দ করা হয়েছিল।

রেফারি হিসেবে সুনাম বাড়তে থাকায় ২০২০ সালের ঘটনা ভিনচিচের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে। তবে সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। এমনকি জিজ্ঞাসাবাদের পরে সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।

স্লোভেনীয় গণমাধ্যমে পরে ভিনচিচ বলেছিলেন, ‘আমি ঘটনাক্রমে এই ফার্ম হাউজে এসে পড়ি। আমার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ব্যবসা সংক্রান্ত বৈঠকের জন্য বসনিয়া ও হার্জেগোভিনায় ছিলাম। আমি শুধু মধ্যাহ্নভোজের একটি আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। এ জন্য আমি অনুতপ্ত। সঙ্গীদের সঙ্গে একটি টেবিলে বসে ছিলাম। হঠাৎ পুলিশ এসে পড়ে। তারপর যা হওয়ার তাই হয়েছে।’

‘যাদের গ্রেপ্তার ও আটক করা হয়েছিল, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি ব্যবসায়িক সম্পর্কও নেই। হ্যাঁ, সত্যিই পুলিশ আমাদের নিয়ে গিয়েছিল, জিজ্ঞাসাবাদ করেছিল, যখন দেখা গেল যে আমরা তাদের চিনিই না, তখন আমাদের ছেড়ে দেওয়া হয়।’-যোগ করেছিলেন তিনি।

ভিনচিচের মুক্তির পর, স্লোভেনিয়ান ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি ভ্লাদো সাইন বলেছিলেন, ‘সরকারি ও বেসরকারি সূত্র এবং স্বয়ং স্লাভকোর কাছ থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি, সেই অনুযায়ী তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’

২০১০ সালে আন্তর্জাতিক রেফারি হিসেবে অভিষেক হয় ভিনচিচ। ১৬ বছরে অনেক বড় ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ দিয়ে বিশ্বকাপ রেফারি হিসেবে ভিনচিচের পথচলা শুরু। সেই বিশ্বকাপে ইংল্যান্ড-ওয়েলস ম্যাচেও ছিলেন রেফারি। এরপর ২০২৬ ফুটবল বিশ্বকাপের ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া, মেক্সিকো-ইকুয়েডর ম্যাচও পরিচালনা করেছেন। আগামী রোববার ফাইনাল হবে তার ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভিনচিচলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

Next Post

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

Next Post
বাজারে আসছে ব্ল্যাক কুইন তরমুজ, কৃষকের ভাগ্য বদলে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত, হবিগঞ্জে ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT