চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়ারিয়ালকে উড়িয়ে বার্সার ছয়ে ছয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় উড়ছে বার্সেলোনা, যেন জয়রথ থামছেই না কাতালানদের। নিজেদের ষষ্ঠ ম্যাচে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ৫-১ গোলের বড় জয়ে ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে জায়ান্ট ক্লাবটি।

ভিয়ারিয়ালের মাঠে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি। অন্য গোলটি করেছেন পাবলো তোরে। ভিয়ারিয়ালের একমাত্র গোলটি করেন আয়োজ পেরেজ। টানা ছয় জয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। চার জয় ও দুই হারে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তিন জয়, দুই ড্র ও এক হারে পাঁচে ভিয়ারিয়াল।

২০ মিনিটে বার্সাকে এগিয়ে নেন লেভান্ডোভস্কি। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান। ৩৮ মিনিটে পেরেজের গোলে ব্যবধান কমায় স্বাগতিক দল। এগিয়ে থাকলেও প্রথমার্ধের শেষ দিকে দুঃস্বপ্ন হানা দেয় বার্সেলোনাকে। গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যান। লিড ধরে রেখেই বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

৫৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। পেদ্রির পাস থেকে গোল করেন পাবলো তোরে। ৬৭ মিনিটেই চতুর্থ গোলের দেখা পেতে পারতো বার্সা। হ্যাটট্রিকের সুযোগ ছিল লেভান্ডোভস্কির। তবে পেনাল্টি মিস করে সুযোগ হারান।

৬৮ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পেয়েছিল ভিয়ারিয়াল। তবে অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হয়ে যায় তাদের। ৭৪ মিনিটে বার্সাকে চতুর্থ গোলটি এনে দেন রাফিনহা। ভিক্টরের পাস থেকে গোল করেন। নয় মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন ব্রাজিল তারকা। লামিন ইয়ামালের পাসকে গোলে পরিণত করেন। পরে ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

Tags: ইয়ামালফ্লিকবার্সেলোনাভিয়ারিয়ালরাফিনহালিড স্পোর্টসলেভালেভান্ডোভস্কিহ্যান্সি ফ্লিক
Previous Post

ইউসিবি নিয়ে আশাবাদী নবনিযুক্ত চেয়ারম্যান শরীফ জহির

Next Post

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা বৈঠকে অংশগ্রহণ করছেন, পটভূমিতে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা

বনাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের দৃশ্য, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT