চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ঘোষণার পর দিনই তার ছবি দেখলেন প্রধানমন্ত্রী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
প্রধানমন্ত্রী তার ছবি দেখছেন, অবসর ঘোষণার পর দিন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরের প্রথম দিনই সবাইকে চমকে দিয়ে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ‘টুয়েলভথ ফেল’ তারকা বিক্রান্ত ম্যাসি। আর দ্বিতীয় দিনই সেই অবসর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন তিনি!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের ইঙ্গিত দেন বিক্রান্ত। তিনি বার্তায় জানান, ২০২৫ সালে তিনি যে কাজগুলির সঙ্গে যুক্ত রয়েছেন সেগুলি করবেন। তবে এরপরে নতুন কোন কাজ তিনি হাতে নেবেন না। তিনি অবসর নেবেন অভিনয় থেকে। কারণ হিসেবে বিক্রান্ত জানিয়েছেন যে তিনি পরিবারকে সময় দেবেন।

আর অবসর ঘোষণার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে তিনি দেখলেন তারই অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’। অন্যদিকে দিনটাকে বিক্রান্ত ম্যাসি তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি দিন বলে বর্ণনা করেছেন।

তার কথায়, ‘আমি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটা দেখলাম। গোটা অভিজ্ঞতাটা দুর্দান্ত। আমি খুব খুশি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটা দিন হয়ে থাকবে।’ এদিন নরেন্দ্র মোদী বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না ও ঋদ্ধি ডোগরার প্রশংসা করেন।

এদিন বিক্রান্ত ম্যাসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেও অবসরের প্রশ্ন করতেই একেবারেই এড়িয়ে গেলেন তিনি। অবসর নিয়ে এদিন একটা কথাও বলেননি বিক্রান্ত ম্যাসি।

স্বভাবতই আজ তাকে সামনে পেয়ে সাংবাদিকরা তার অবসর নিয়ে প্রশ্ন করে বসেন। তবে সেই প্রশ্নের কোন জবাব না দিয়ে চলে যান বিক্রান্ত। এর থেকেই জল্পনা শুরু হয়েছে, তবে কি অবসরের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবতে চান বিক্রান্ত?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেও কি সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারেন বিক্রান্ত? সেই সিদ্ধান্তের উত্তর দেবে সময়।- হিন্দুস্থান টাইমস 

Tags: অবসরবিক্রান্ত ম্যাসি
Previous Post

বিজয়ের মাসে ছায়ানটের জাগরণী

Next Post

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১০ শিক্ষার্থী

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১০ শিক্ষার্থী

গোপালগঞ্জে সংঘর্ষের সময় আহত ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে ৪ ঘণ্টাব্যাপী সংর্ঘষে অর্ধশতাধিক আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT