চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিল রিমেক, তবুও সাড়া ফেললো হিন্দি ‘বিক্রম বেদা’র টিজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 24, আগস্ট 2022
in বিনোদন
A A
দুই পুরুষ বৃষ্টির মধ্যে মুখোমুখি, উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগেই ঘোষণা এসেছিল বুধবার (২৪ আগস্ট) প্রকাশ্যে আসবে অ্যাকশন-থ্রিলারধর্মী তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেকের টিজার। যেখানে একে অপরের বিরুদ্ধে লড়বেন সাইফ আলী খান ও হৃত্বিক রোশান।

অবশেষে যথাসময়ে প্রকাশ্যে এলো সিনেমাটির প্রথম ঝলক। ১ মিনিট ৫৪ সেকেন্ড দীর্ঘ এই টিজারটিতে দেখা গেছে সাইফ ও হৃত্বিকের মধ্যকার দ্বন্দ্বের গল্প। পাশাপাশি বেশ কিছু অ্যাকশন দৃশ্য। সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃত্বিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’য় দেখা গিয়েছিল আর মাধবন ও বিজয় সেতুপতিকে। ছবিটির হিন্দি রিমেকে মাধবনের চরিত্রটি করছেন সাইফ এবং বিজয় সেতুপতির চরিত্রটি করছেন হৃত্বিক রোশান।

হিন্দি ‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন।

সাইফ-হৃত্বিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Tags: অ্যাকশনে ভরপুরটিজারবিক্রম ভেদারাধিকা আপ্তেসাইফ আলী খানসিনেমাহিন্দি রিমেকহৃত্বিক রোশন
Previous Post

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭

Next Post

‘প্রধানমন্ত্রীর ভারত সফরে ইতিবাচক ফল আসবে’

Next Post
প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে আলোচনা করছেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রধানমন্ত্রীর ভারত সফরে ইতিবাচক ফল আসবে’

বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করছে দুই নারী প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT