চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০৪ দেশের সাড়ে ৫ হাজারের বেশি প্রেক্ষাগৃহে ‘বিক্রম বেদা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
দুই অভিনেতা বনজঙ্গলে নাটকীয় দৃশ্যে একে অন্যকে ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শুক্রবার বিশ্বজুড়ে ৫ হাজার ৬৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। যার ভেতর শুধুমাত্র ভারতেই ৪ হাজার সাতটি স্ক্রিনে এবং একশো চারটি দেশের ১ হাজার ৬৩৩টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ফলে, মুক্তির প্রথম দিনের আয়ের ক্ষেত্রে ছবিটি রেকর্ড গড়তে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।

ভারত সহ ইউরোপের ২২টি দেশের পাশাপাশি আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ২৭টি দেশ সহ জাপান, রাশিয়া, পানামা, পেরু আরও বেশ কিছু দেশে একযোগে মুক্তি পেয়েছে সাইফ-হৃতিকের ‘বিক্রম বেদা’। যদিও এটি তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক, কিন্তু তারপরেও দর্শকদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।

এদিকে মুক্তির আগেই ‘বিক্রম বেদা’ দেখেছেন বলে দাবি করে ছবিটিকে ‘৩ ঘণ্টার টর্চার’ বলেও অভিহিত করেছেন চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে! এখন দেখার বিষয় বক্স অফিস কতটা মাত করতে পারে ছবিটি।

‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: প্রেক্ষাগৃহবিক্রম বেদাসাইফ আলী খানহৃতিক রোশান
Previous Post

চ্যানেল আই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার চলমান ধারা অব্যাহত রাখবে: ওবায়দুল কাদের

Next Post

‘নিরাপদ অনলাইন কঠিন নয়, সতর্ক থাকলেই হয়’

Next Post
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিরাপদ অনলাইন কঠিন নয়, সতর্ক থাকলেই হয়’

নরসিংদী জেলার মানচিত্র ও বাংলাদেশের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT