চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনে আয় বাড়লো ‘বিক্রম বেদা’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 02, অক্টোবর 2022
in বিনোদন
A A
অভিনেতা বিক্রম বেদা একটি দৃশ্যে অন্য অভিনেতার সাথে ঝগড়া করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে আশানুরূপ আয় করছে সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘বিক্রম বেদা’। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনেও বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি।

শুধু তাই নয়, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের আয় সংগ্রহের গ্রাফে ২৫% বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে প্রেক্ষাগৃহে ছবিটির দর্শক সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

যেখানে মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল সাড়ে ১০ কোটি রুপির বেশি, সেখানে দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৭৫ কোটি রুপি। ফলে ধারণা করা হচ্ছে, ভারতের ছুটির দিন (রবিবার) ছবিটির আয় আরো বৃদ্ধি পাবে এবং সপ্তাহান্তরে এর আয় ৪০ কোটি ছাড়িয়ে যাবে।

মূলত মুম্বাই-দিল্লির প্রেক্ষাগৃহ গুলোতে বেশ ভালো করেছে ‘বিক্রম বেদা’। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে বর্তমানে দূর্গাপূজার মৌসুম চলায় ওদিকটাতে প্রচুর দর্শক টানছে প্রেক্ষাগৃহ গুলো। যদিও এটি তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক, কিন্তু তারপরেও দর্শকদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।

শুক্রবার বিশ্বজুড়ে ৫ হাজার ৬৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিক্রম বেদা’। যার ভেতর শুধুমাত্র ভারতেই ৪ হাজার সাতটি স্ক্রিনে এবং একশো চারটি দেশের ১ হাজার ৬৩৩টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: আয়বক্স অফিসবিক্রম বেদাসাইফ আলী খানহৃতিক রোশান
Previous Post

সিয়াম-রোশান-ফারিয়াদের পেয়ে মেতে উঠলো খুলনা

Next Post

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ১৬ নভেম্বর

Next Post
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তের জন্য গঠিত কমিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ১৬ নভেম্বর

আধুনিক নারী ফ্যাশন ও স্টাইলের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে ফেসবুকে যা লিখলেন পূজা চেরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT