চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার বার্তাই কি বদলে দিল তামিলনাড়ুর রাজনীতি?

জনতার নায়ক থেকে জনতার নেতা, বিজয়ের এই সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 04, মে 2026
in বিনোদন
A A
একজন ব্যক্তি সেলফি তুলছেন, তিনি সানগ্লাস পরেছেন এবং হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিলনাড়ুর রাজনীতিতে পা রেখেই চমক দেখিয়েছেন তারকা অভিনেতা থালাপতি বিজয়। ২০২৪ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) প্রথম নির্বাচনী লড়াইয়েই বাজিমাত করলো। সাধারণ মানুষের সমর্থন কতোটা কুড়িয়েছেন বিজয়- সেটা ভোটের মাধ্যমে প্রমাণিত হলো। সব ঠিক থাকলে বিজয়ের দল তামিলনাড়ুতে সরকার গঠন করতে যাচ্ছে!

নতুন দল হয়েও এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বিজয়ের দীর্ঘদিনের জনপ্রিয়তা! আর সেই জনপ্রিয়তার ভিত্তি গড়ে উঠেছে তার সিনেমাগুলোতেই।

বাণিজ্যিক ছবিতে নাচ, অ্যাকশন ও বিনোদনের পাশাপাশি বিজয় বেশ কিছু চলচ্চিত্রে সূক্ষ্মভাবে রাজনৈতিক ও সামাজিক বার্তা তুলে ধরেছেন। যেখানে তিনি কখনো সাধারণ মানুষের কণ্ঠস্বর, কখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক প্রতিবাদী চরিত্র। তার এমন কিছু সিনেমা রয়েছে, যেগুলো তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বোঝার জন্য গুরুত্বপূর্ণ; বিজয়ের রাজনৈতিক সফলতার দিনে সেই ছবিগুলোর খোঁজ থাকলো এই ফিচারে:

থামিঝান (২০০২)

২০০২ সালের এই ছবিতে বিজয় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেন, যিনি সাধারণ মানুষকে আইনের বিষয়ে সচেতন করতে চান। দুর্নীতি, অবহেলা ও নাগরিক অধিকার- এসব বিষয় উঠে এসেছে ছবির গল্পে। এটি একই সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া-র অভিষেক চলচ্চিত্র।

থালাইভা (২০১৩)

এক সাধারণ মানুষ কীভাবে নেতৃত্বের ভূমিকায় উঠে আসে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার লড়াই, এই থিমটি বিজয়ের রাজনৈতিক ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হয়।

কাথ্থি (২০১৪)

এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে কৃষক ও গ্রামীণ মানুষের অধিকার নিয়ে জোরালো বার্তা দেওয়া হয়েছে। কর্পোরেট শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই, পানি সংকট ও কৃষকের দুর্দশা; সব মিলিয়ে এটি বিজয়ের অন্যতম সামাজিক বার্তাধর্মী সিনেমা। এই সিনেমায় দেখা যায় এক সাধারণ যুবক কীভাবে পরিস্থিতির চাপে নেতৃত্বের ভূমিকায় উঠে আসে!

মার্সাল (২০১৭)

অ্যাটলি পরিচালিত এই ছবিতে বিজয় তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেন। স্বাস্থ্যখাত, করব্যবস্থা ও সরকারি নীতির সমালোচনামূলক সংলাপ এই সিনেমাকে তুমুল আলোচনায় আনে। বিশেষ করে স্বাস্থ্যসেবা নিয়ে একটি সংলাপ রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়।

সরকার (২০১৮)

একজন প্রবাসী ব্যবসায়ী নিজের ভোট দিতে এসে দেখে তার ভোট আগেই কেউ দিয়ে গেছে! এরপর শুরু হয় একক লড়াই, যা পুরো রাজনৈতিক ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। ভোটাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক সচেতনতার বার্তা এই ছবির মূল শক্তি।

জন নায়াগণ

মানে ‘জনতার নেতা’। অর্থবোধক এই সিনেমাটি এখনো মুক্তি পায়নি, তবে এটিকে বিজয়ের সবচেয়ে রাজনৈতিক সিনেমা বলা হচ্ছে। এইচ ভিনোথ পরিচালিত এই ছবিতে একজন সাবেক পুলিশ কর্মকর্তার ক্ষমতাধর গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। দ্য হিন্দু

Tags: তামিলনাড়ুথালাপতি বিজয়বিজয়মুখ্যমন্ত্রীলিড বিনোদনসিনেমা
Previous Post

ফর্টিফাইড চাল উৎপাদন জোরদারে টেকনোসার্ভের কর্মশালা

Next Post

বজ্রপাতে মৃত্যু কমাতে পূর্বাভাস ও আগাম প্রস্তুতি জোরদারের তাগিদ

Next Post
বিশেষজ্ঞদের আলোচনা সভা যেখানে পাঁচজন বক্তা উপস্থিত আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতে মৃত্যু কমাতে পূর্বাভাস ও আগাম প্রস্তুতি জোরদারের তাগিদ

নরেন্দ্র মোদি হাসিমুখে পোজ দিচ্ছেন, পরিধান করেছেন সাদা শার্ট ও গা dark কালো জ্যাকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT