চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামান্নার পরে এবার ভালোবাসার কথা জানালেন বিজয়ও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 15, জুন 2023
in বিনোদন
A A
বিজয় ও তামান্না প্রেমের মুহূর্তে হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় বর্মার সাথে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তামান্না ভাটিয়া। জানিয়েছেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। তামান্নার পরে এবার বিজয় বর্মা জানালেন, সুখে আছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন অভিনেতা বিজয় শর্মা। অভিনেতাকে জিজ্ঞেস করা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের বিষয়টি নিয়ে। অভিনেতা বলেন, ‘সঠিক সময় এলে সবই জানানো হবে। তবে এতটুকু বলতে পারি আমার জীবনে এখন ভালোবাসার অভাব নেই এবং আমি সুখী।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় সম্পর্কে তামান্না বলেন, ‘তিনি এমন একজন মানুষ যার সঙ্গে আমি খুব সহজেই সামনের কথা ভাবতে পারি। দারুণ সংযোগ আমাদের। নিজেকে পুরোপুরি আমার কাছে সপে দিয়েছেন তিনি। ফলে আমার জন্যই তার কাছে নিজেকে সপে দেয়া সহজ হয়েছে।’

এরপর তামান্না বলেন, ‘বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা’।

এবছরের একদম শুরুতে বিজয় বর্মার সঙ্গে তামান্নার প্রেম নিয়ে চর্চা শুরু হয়। নববর্ষের এক পার্টিতে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি হন দুজন। এরপর থেকে কখনও এয়ারপোর্টে কিংবা কখনও ডিনার ডেটে তাদেরকে একসঙ্গে দেখা যায়। তবে প্রেমের ব্যাপারে এই প্রথম মুখ খুললেন তামান্না।

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা মেলে বিজয় বর্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।

‘লাস্ট স্টোরিজ টু’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তামান্না-বিজয়কে। আগামী ২৯শে জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: তামান্না ভাটিয়াবিজয় বর্মা
Previous Post

অপারেশন ক্লিন হার্টে নির্যাতিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহকাম উল্লাহ্’র অস্ত্রোপচার ১৯ জুন

Next Post

আষাঢ়ের প্রথম দিন আজ

Next Post
প্রকৃতি ও পাখির সৌন্দর্য, আষাঢ়ের প্রথম দিন উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

আষাঢ়ের প্রথম দিন আজ

বাংলাদেশের বনাঞ্চলে জীববৈচিত্র্য রক্ষায় বনভূমির গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জীববৈচিত্র্য রক্ষায় বনভূমির কোন বিকল্প নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT