চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর অভিযোগের মুখে বিজয় সেতুপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 29, জুলাই 2025
in বিনোদন
A A
বিজয় সেতুপতি গম্ভীর মুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। যিনি শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার মাধ্যমেও বলিউডে বেশ পরিচিত। সেই অভিনেতার বিরুদ্ধেই এবার উঠল নারী হেনস্থার অভিযোগ।

সোশ্যাল হ্যান্ডেলে বিজয়ের বিরুদ্ধে আঙুল তুললেন রাম্যা মোহন নামে এক নারী। যিনি নিজের এক্স হ্যান্ডেলে অভিনেতার বিরুদ্ধে এক নারীকে হেনস্থার অভিযোগ তোলেন।

টুইট করে জানিয়েছিলেন, বছরের পর বছর এক অজ্ঞাত পরিচয়ের নারীকে ব্যবহার করে গিয়েছেন অভিনেতা। সেই নারীল শেষমেষ ঠাঁই হয়েছে পুননির্বাসন কেন্দ্রে। তিনি লেখেন, “সেতুপতিকে ভগবান রূপে পুজো করা হয়। কিন্তু তার আসল রূপ তো কেউ দেখেনি।” যদিও সেই টুইট খুব বেশিক্ষণ থাকেনি এক্স হ্যান্ডেলে। কিছুক্ষণের মধ্যে মুছে দেওয়া হয়।

রাম্যা লিখেছিলেন, “দক্ষিণে মাদক সেবন এবং কাস্টিং কাউচ খুব একটা বড় ব্যাপার নয়। একটি মেয়েকে আমি চিনি তার এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। যৌন হেনস্থা থেকে টাকা পয়সার তছরুপ সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা।”

এই পোস্টটি পরে কেন মুছে দেন রাম্যা? তিনি জানিয়েছেন, নিজের মাথা ঠিক রাখতে না পেরে সবটা উগরে দিয়েছেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে মেয়েটির ঘটনা বর্ণনা করেছেন তার কোন সমস্যা হতে পারে। সেই মেয়েটির নিরাপত্তার কথা ভেবে নিজের টুইট মুছে দেন রাম্যা।

দক্ষিণের ছবি যারা দেখেন, তাদের কাছে বিজয় অত্যন্ত পরিচিত এক মুখ। গত কয়েক বছরে বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে গোটা দেশেই নিজের পরিচিতি গড়ে তুলতে সফল হয়েছেন তিনি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, স্ত্রী-সন্তান নিয়ে সংসার করা বিজয়ের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে স্তম্ভিত তার অনুরাগীরা।

তবে এই অভিযোগ কতোটা সত্য, নাকি ওই নারীর মনগড়া কাহিনী; তা নিয়েও চলছে আলোচনা। এ বিষয়ে বিজয় সেতুর পক্ষ থেকে কিছু জানা যায়নি। – ডিএনএ ইন্ডিয়া

Tags: নারী হেনস্থাবিজয় সেতুপতি
Previous Post

আবু সাঈদ হত্যা মামলার দ্বিতীয় দিনের শুনানি আজ

Next Post

নিউইয়র্কবাসীর কাছে বীর হয়ে উঠলেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল

Next Post
নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কবাসীর কাছে বীর হয়ে উঠলেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT