চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই যা করলো নয়নতারা-ভিগনেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 04, মার্চ 2024
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে একসঙ্গে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। যার ঠিক চার মাস পরেই সারোগেসির মাধ্যমে জমজ দুই পুত্রের বাবা-মা হন এই তারকা জুটি। তার মাঝেই সম্প্রতি গুঞ্জন উঠেছিল এই দম্পতির সংসার ভাঙনের।

মূলত সব গুজবের সূত্রপাত নয়নতারার একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে। দিন দুই আগে রহস্যময় স্টোরিতে নয়নতারা লিখেছেন, ‘সে চলে গেল সারাটা জীবনের মতো। আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’ এখানেই ঘটনার শেষ নয়, স্টোরিতে কথা লেখার সঙ্গে সঙ্গে স্বামীকে ইনস্টাগ্রামে আনফলোও করেন নয়নতারা।

যারপরই বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তাদের বিচ্ছেদ নিয়ে খবর প্রকাশ করতে থাকে। যদিও নয়নতারা বা ভিগনেশ এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

তবে দুই তারকার ভক্ত-অনুসারীদের অনেকেই মন্তব্য করেছিলেন, এটা হয়তো কোনো কাজের প্রচারের অংশ। কারণ নিজের সিনেমার প্রচার করতে অভিনয়শিল্পীদের নানা রকম কৌশল নিতে দেখা যায়। এদিকে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ভিগনেশ নিজেও তার ইন্সটাগ্রামে নয়নতারার একটি ছবি পোস্ট করেছেন।

যদিও আনফলো করার পর এক দিন পার না হতেই স্বামীকে আবার ইনস্টাগ্রামে ‘ফলো’ করতে শুরু করেছেন নয়নতারা। এমনকি ভিগনেশ শিবানের পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের প্রচার করেছেন নয়নতারা। বিজ্ঞাপনচিত্রটিতে মডেলও হয়েছেন নয়নতারা। তবে কি প্রচারণার কৌশল হিসেবেই এমন পথ বেছে নিলেন তারা? – টাইমস অব ইন্ডিয়া

Tags: নয়নতারাভিগনেশ শিবান
Previous Post

সৌদি আরবে হোসেনপুরের যুবককে গলা টিপে হত্যার অভিযোগ

Next Post

নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে ওঠে স্কুলছাত্রীর মরদেহ

Next Post
নদীতে ভেসে ওঠে স্কুলছাত্রীর মরদেহ, উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে ওঠে স্কুলছাত্রীর মরদেহ

জেদ্দায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্নে সমন্বয় সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে জেদ্দায় সমন্বয় সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT