চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পছন্দের বিজেপি প্রার্থীর মনোনয়নে বিধায়কের নাচের ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 25, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নাচরত বিধায়কের ছবি, ভাইরাল ভিডিও, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে রাজু বিস্তাকে আবারও প্রার্থী করায় আনন্দে নাচতে দেখা গেল দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দার্জিলিয়ে নীরবে প্রচার চালিয়েছিলেন। মনে করা হচ্ছিল, রাজু বিস্তার জায়গায় শ্রিংলাকে এবার দার্জিলিংয়ে প্রার্থী করা হবে। এই সম্ভাবনার জেরে পাহাড়ের বিজেপি নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত জল্পনা-কল্পনা দূরে সরিয়ে রেখে রাজু বিস্তাকেই ফের দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। আর তারপরেই আনন্দের চোটে নাচতে দেখা গেল, দার্জিলিংয়ে বিজেপি বিধায়ক নীরজ জিম্বাকে।

দার্জিলিং আসনের জন্য বিজেপি রাজু বিস্তাকে টিকিট দিতেই পাহাড়ের বিজেপি নেতৃত্বের একাংশ উল্লাসে ফেটে পড়েন। তাদের মধ্যে অন্যতম হলেন বিজেপি বিধায়ক নীরজ জিম্বা। বিস্তাকে নিজের ভাই বলেই সম্বোধন করে আসেন জিম্বা। এই আবহে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সময় টিভিতে চোখ ছিল তার। আর দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজুর নাম ঘোষণা হতেই মাচতে শুরু করেন জিম্বা। নিজের ঘরেই টিভির সামনে হাত-পা ছুড়ে উল্লাস প্রদর্শন করেন বিজেপি বিধায়ক। তার সেই নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অবশ্য বিস্তা টিকিট পাওয়ায় বিজেপির এই বিধায়ক উল্লাসে ফেটে পড়লেও কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিদ্রোহী হয়ে উঠেছেন। বিস্তাকে আবারও দার্জিলিং আসনে টিকিট দেওয়ার কথা ঘোষণা হতেই বিষ্ণু দাবি করেন, তিনি রাজুর বিরুদ্ধে প্রার্থী হবেন লোকসভা ভোটে।

বিষ্ণুর দাবি ছিল, কোনও ভূমিপুত্রকে দার্জিলিং থেকে প্রার্থী করতে হবে। এই আবহে রাজুর নামেও তার আপত্তি। তাই রাজু বিস্তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই বেঁকে বসেছেন বিষ্ণু। তাই এখন দার্জিলিঙে বিজেপির জন্যে লড়াইটা কতকটা বিজেপিরই বিরুদ্ধে।

Tags: লোকসভা নির্বাচন ২০২৪
Previous Post

২৫ মার্চ হাজার হাজার বাঙালির ওপর নির্বিচারে গুলি চালায় পাকিস্তানি হানাদার বাহিনী

Next Post

রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের রাজা

Next Post
ভুটানের রাজা ও রাণী ঢাকায় রাষ্ট্রীয় সফরে, ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের রাজা

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে একজন নারী ও একজন পুরুষের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বিশিষ্টজনের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT