চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
5:06 অপরাহ্ন 16, ডিসেম্বর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬ টা ৩৩ মিনিটে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও ৮ টায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময়, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মাচরীদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, জাকসু’র ভিপি আব্দুর রশিদ জিতুু ও জিএস মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে জাকসু’র নেতৃবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, বিভিন্ন ছাত্র এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দিবসটি সম্পর্কে জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বিজয় দিবস আমাদের মুক্তি, স্বাধীনতা ও জাতি হিসেবে আত্মপরিচয় দেওয়ার এক গর্বের দিন। এই দিবসে আমাদের শপথ করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার, একতাবদ্ধ থাকার এবং বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার। তিনি আরও বলেন, আমাদের আরও শপথ করতে হবে বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকার। সবার আগে দেশ এবং আপামর জনসাধারণের কল্যাণ ব্রতই হোক মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।”

এদিকে দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক সকাল ১০ টায় বিজয় র‌্যালি ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭ টায় জাকসুু’র ক্রীড়া সম্পাদক মাহামুদুল হাসান কিরণের উদ্যোগে সাড়ে সাত কিলোমিটার ‘বিজয় দিবস দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বেগম সুফিয়া কামাল হল ৫-৩ গোলে নওয়াব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া, ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ওইদিন বিকাল সাড়ে ৫ টায় এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলগুলোতে প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

Next Post

দিনাজপুরে হত্যা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Next Post
আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার, দিনাজপুরে হত্যা ও বিস্ফোরক মামলার তদন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে হত্যা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়া বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে গেলেন বিএনপি মনোনীত প্রার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT