চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যের জায়গায় দলে ঢুকলেন নাঈম শেখ

বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 13, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাঈম শেখ ক্রিকেট অনুশীলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চলেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অদম্য ও অপরাজেয় নামে দুই দলে কারা খেলবেন তা আগেই জানিয়ে দিয়েছিল কোয়াব। তবে কয়েকজন ক্রিকেটার খেলতে না চাওয়ায় দুদলেই এসেছে পরিবর্তন। খেলবেন না সৌম্য সরকারসহ বেশ কয়েকজন ক্রিকেটার, দলে ঢুকছেন নাঈম শেখ।

সৌম্যসহ বিজয় দিবস উপলক্ষে এ প্রীতি ম্যাচে খেলবেন না নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান এবং তানজিম হাসান সাকিবও। তাদের পরিবর্তে অপরাজেয় দলে জিসান আলম, এসএম মেহেরব অহিন, রাকিবুল হাসান এবং রিপন মন্ডলকে ঢোকানো হয়েছে। সৌম্য সরকার ছিলেন অদম্য দলে। তিনি না থাকায় দলে ঢুকে গেছেন নাঈম।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ম্যাচে অদম্য দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর অপরাজেয় দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

অদম্য দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।

অপরাজেয় দল: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জিসান আলম, এস এম মেহেরব অহিন, রাকিবুল হাসান, রিপন মন্ডল, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।

Tags: অদম্যঅপরাজেয়প্রীতি ম্যাচবাংলাদেশবিজয় দিবসবিসিবিলিড স্পোর্টসশান্তসৌম্য
Previous Post

১০০ বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেভাবে

Next Post

হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

Next Post
বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

শাহরুখ খান, আব্রাম, মেসি ও অন্যান্য তারকার সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ–আব্রামের সঙ্গে মেসি, কিন্তু ভক্তরা হতাশ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT