চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরি ছিল না, আত্মহত্যার কথা ভেবেছিলেন ভিকির বাবা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 17, জুলাই 2024
in বিনোদন
A A
ভিকির বাবা ও তার সন্তানদের সঙ্গে সুখী মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন পরেই মুক্তি পাবে ভিকির ‘ব্যাড নিউজ’। ‘তওবা তওবা’ দিয়ে এখন আলোচনায় তিনি। সম্প্রতি ছবির প্রচারণার কাজে এক পডকাস্টে কথা বলেছেন তিনি। সেখানে জানিয়েছেন তার বাবার জীবনের কঠিন দিনগুলোর কথা।

রাজ শামানির পডকাস্ট শো-তে ভিকি কৌশল জানান, তার বাবা অনেক চেষ্টার পরেও চাকরি খুঁজে পাচ্ছিলেন না। এক পর্যায় আত্মহত্যার কথা ভাবছিলেন তিনি। পরিস্থিতি আন্দাজ করতে পেরে ভিকির দাদা তাকে মুম্বাই পাঠান। সেখানে তিনি একজন অ্যাকশন ডিরেক্টর হিসেবে ক্যারিয়ার গড়েন।

ভিকি বলেন, ‘১৯৭৮ সালে মুম্বাই আসেন বাবা। এর আগে তিনি ইংরেজিতে এমএ করেছিলেন। কিন্তু চাকরি পাচ্ছিলেন না। একদিন বন্ধুদের মদ্যপ অবস্থায় তিনি জানান, তিনি মরে যেতে চান। আমার দাদা খুব সাবধানী ছিলেন। তিনি তাকে মুম্বাই পাঠিয়ে দেন।’

একই আলাপচারিতায় ভিকি জানান, তারও ৯টা-৫টার চাকরি করার কথা ছিল। তিনি যখন বাবা-মাকে জানান যে তিনি অভিনেতা হতে চান, তখন তার বাবা জানান ইন্ডাস্ট্রিতে তেমন ক্ষমতা না থাকায় তিনি ভিকিকে খুব বেশি সাহায্য করতে পারবেন না।

এই প্রসঙ্গে ভিকি বলেন, ‘আমার বাবা-মা চেয়েছিলেন আমি যেন নিয়মিত চাকরি করি। আমার দাদা পাঞ্জাবের একটি দোকানে কেরানী ছিলেন। আমার বাবা-মা সেখান থেকেই এসেছেন। আমাদের সেখানে কোনো জমিজমাও ছিল না।’

এরপর ভিকি বলেন, ‘মুম্বাইতে এসে বাবা সুইপারের চাকরিও করেছেন, কারণ তিনি জানতেন এই কথা তার গ্রামের কেউ জানবে না। বাবার যৌবন কেটেছে কঠিন সংগ্রামে। অভিনয়ের ক্ষেত্রে কাজের নিরাপত্তা নেই। এক প্রজেক্টে কাজ করার সময়ও নিশ্চয়তা নেই পরের কাজ পাওয়া যাবে কিনা।’

ভিকি জানান, চাকরির অফার লেটার পেয়েছিলেন তিনি। নিয়মিত বেতন, চাকরির নিরাপত্তা, অফ ডে আছে জেনে পরিবারও খুশি ছিল। কিন্তু ভিকি বুঝতে পেরেছিলেন, চাকরি করলে বিষণ্ণতা চেপে বসবে তার মনে। তাই নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

Tags: আত্মহত্যাতারকাবলিউডবাবাভিকি কৌশল
Previous Post

ভিসি চত্বরে গায়েবানা জানাজা আদায় করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

Next Post

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, পাঞ্জাবি পোশাক পরা মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে আলোচনা সভা, বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বিশ্ববিদ্যালয় হবে: আলাউদ্দিন নাসিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT