চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রুয়েট উপাচার্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 28, মে 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
Bangladeshi man with white hair and beard sitting on a patterned chair. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চলতি দায়িত্বে থাকা উপাচার্যের পদত্যাগ, নিয়মিত উপাচার্য নিয়োগ ও পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন অন্তত ৮০ জন শিক্ষক। তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক সাজ্জাদ হোসেন।

রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে বেলা ১১টা থেকে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

রুয়েটের অর্ধশতাধিক শিক্ষক তাদের পদোন্নতির দাবিতে রুটিন দায়িত্বের ভিসি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করেন। ভিসির কার্যালয়ে শিক্ষকেরা মেঝেতে বসে ছিলেন দীর্ঘ সময়। দিনভরই চলছিল আলোচনা। কিন্তু রুটিন দায়িত্বের ভিসি হিসেবে পদোন্নতি দিতে না পারার কারণ বোঝাতে ব্যর্থ হলে রাতে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পরই দপ্তর ছেড়ে চলে যান ড. সাজ্জাদ হোসেন।

তারা জানান, গত বছরের ৩ জুলাই থেকে চলতি দায়িত্বের উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় পদোন্নতি পাচ্ছেন না এসব শিক্ষক। বর্তমান উপাচার্যের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার ক্ষমতা না থাকায় শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। ফলে চলতি দায়িত্বের উপাচার্যের পদত্যাগ ও নিয়মিত উপাচার্য নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের দাবি তোলেন তারা।

গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা পদোন্নতি, উপাচার্যের পদত্যাগ এবং নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন।

Tags: উপাচার্যের পদত্যাগরুয়েট
Previous Post

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

Next Post

আবারও তুরস্কের ক্ষমতায় এরদোয়ান 

Next Post
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বক্তৃতা দিচ্ছেন, পেছনে তুরস্কের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও তুরস্কের ক্ষমতায় এরদোয়ান 

বৃষ্টির কারণে খালি স্টেডিয়াম, আলো জ্বলে, প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথমদিন, ধোনি-হার্দিকের ফাইনাল রিজার্ভ ডে'তে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT