চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গবেষণায় ভালো করায় উপাচার্য অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক

দেলোয়ার হোসেন by দেলোয়ার হোসেন
4:33 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
শাবিপ্রবির শিক্ষকরা উপাচার্য অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষণায় ভালো করায় সিলেটের ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন চার শিক্ষক। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার ২২ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, গবেষণায় এই বিশ্ববিদ্যালয় অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। প্রতি বছর আন্তর্জাতিক মান সম্পন্ন গবেষণা প্রবদ্ধ আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে। গবেষণা বাজেট ইতোমধ্যে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে। গবেষণার মান বৃদ্ধিতে ডিজিটাল লাইব্রেরি, টার্ন ইট ইন সফটওয়্যার চালু করা হয়েছে। আন্তর্জাতিক র‍্যাংকিং বৃদ্ধি করতে ডিসটিংগুইস প্রফেসর নিয়োগ প্রদানের কাজ চলমান। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ, অধ্যাপক ড. মো. হান্নান, অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যাপক ড.মো. শামসুল হক প্রধান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শামীম আহমেদ প্রমূখ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্ভুক্ত ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের (এফইটি) সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসাইন, স্যোশাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, লাইফ সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।

Tags: শাবিপ্রবিশাবিপ্রবি উপাচার্যশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

কার্তিকের জন্মদিনে করণের বিশেষ ঘোষণা!

Next Post

গ্লোবাল বায়ো সামিটে দেশের প্রতিনিধিত্ব করছেন ডা. জগলুল

Next Post
ডা. জগলুল বিশ্ব বায়ো সামিট ২০২৩-এ অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল বায়ো সামিটে দেশের প্রতিনিধিত্ব করছেন ডা. জগলুল

নওগাঁয় গাছ আলু চাষের জন্য বড় আকারের গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় বাণিজ্যিকভাবে গাছ আলু চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT