চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত শাহরুখের সহ-অভিনেতার মৃত্যু, শোকাহত তারকারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 10, নভেম্বর 2024
in বিনোদন
A A
প্রখ্যাত অভিনেতা শাহরুখের সহ-অভিনেতার মৃত্যু, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদন জগতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। মারা যাচ্ছেন একের পর এক তারকারা। এবার সেই মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত তামিল অভিনেতা দিল্লি গণেশ।

জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দিল্লি গণেশ। শেষমেশ রবিবার (১০ নভেম্বর) সকালে মারা যান এই তামিল এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

একসময় তামিল সিনেমায় দাপিয়ে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন ৪০০ এর বেশি ছবিতে। রোহিত শেঠি পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতেও কাজ করেছিলেন তিনি। কিন্তু তাকে মূলত তামিল ছবিতেই দেখা যেত।

তামিলনাড়ুর তিরুনেভেলিতে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন দিল্লি গণেশ। তিনি দিল্লি গণেশ নামে পরিচিত হলেও তার আসল নাম বা জন্মসূত্রে পাওয়া নাম গণেশন। তাকে দিল্লি গণেশ নামটি দেন দক্ষিণী পরিচালক কে বালাচন্দর।

১৯৭০ সালের দিকে বিনোদন জগতে পা রাখেন। সময়ের সঙ্গে সঙ্গে তামিল ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। তামিল ছবিতে তো কাজ করেছেনই। কাজ করেছেন মালায়ালাম, হিন্দি, তেলুগু ছবিতেও। বাদ দেননি ছোট পর্দায় কাজ করতেও। কেবল ‘চেন্নাই এক্সপ্রেস’ নয়, ‘আজব প্রেম কী গজব কাহানি’, ‘দশ’ সহ একাধিক বলিউড ছবিতেও কাজ করেছেন তিনি।

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আর মাধবন, বিজয় সেতুপতি সহ আরো অনেকেই। আর মাধবন এদিন দিল্লি গণেশের মৃত্যুর খবর এক্স হ্যান্ডেলে শেয়ার করে শোক প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘একজন দুর্দান্ত অভিনেতা এবং ভীষণ ভালো মনের মানুষ স্বর্গে পাড়ি দিলেন সেখানে বিনোদন দেওয়ার জন্য। আপনাকে খুব মিস করব স্যার। আপনার আত্মার শান্তি কামনা করি।’

বিজয় সেতুপতিও এদিন শোকপ্রকাশ করেছেন। তিনি তার পোস্টে লেখেন, ‘দিল্লি গণেশ স্যারের মৃত্যুর খবর পেয়ে গভীর ভাবে শোকাহত। তামিল সিনেমার অন্যতম ভার্সেটাইল অভিনেতা। আপনার শূন্যস্থান আর ভরবে না কোন দিন। ওর পরিবারকে সমবেদনা জানাই।’- টাইমস অব ইন্ডিয়া

Tags: চেন্নাই এক্সপ্রেসতামিল অভিনেতামারা গেছেনশাহরুখ খান
Previous Post

ট্রাফিক অভিযানে প্রায় ৪৮ লাখ টাকা জরিমানা, ১২৮৭ মামলা

Next Post

অমিতের ডাবল সেঞ্চুরি, খুলনার সামনে রানপাহাড় সিলেটের

Next Post
ক্রিকেটার অমিত ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন, পাশে সতীর্থরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতের ডাবল সেঞ্চুরি, খুলনার সামনে রানপাহাড় সিলেটের

বাংলাদেশ ও সিঙ্গাপুরের প্রতিনিধির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার হওয়া অর্থ ও জনশক্তি বিষয়ে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT