চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন প্রখ্যাত পরিচালক ভারতীরাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 10, জুন 2026
in বিনোদন
A A
প্রখ্যাত পরিচালক ভারতীরাজার ছবি, হাসিমুখে হাসছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক ভারতীরাজা। বুধবার (১০ জুন) সকালে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তামিল ফিল্ম প্রডিউসার কাউন্সিলের সদস্যরা ভারতীরাজার মৃত্যুর খবরটি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। এ বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সংগঠনের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সদস্য, কিংবদন্তি পরিচালক ভারতীরাজা আজ সকাল মারা গেছেন। তার মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।”

ভারতীয়রাজার মৃত্যুর খবর পেয়ে তার বাসভবনে ছুটে গিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা থালাপাতি বিজয়। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা। অভিনেত্রী, প্রযোজক ও রাজনীতিবিদ খুশবু সুন্দর ভারতীরাজার মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া পোস্টে তিনি বলেন, “ভারতীরাজার মৃত্যু তামিল চলচ্চিত্রের জন্য ‘বিষণ্ন কালো মেঘ’।”

‘১৬ ভায়াথিনাইল’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ভারতীরাজা। এটি ১৯৭৭ সালে মুক্তি পায়। পরবর্তীতে চল্লিশের অধিক চলচ্চিত্র পরিচালনা করেন। চার দশকের বেশি সময় ধরে ‘ইয়াকুনার ইমিম’ অর্থাৎ ‘পরিচালকদের চূড়া’ নামে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন তিনি।

ভারতীরাজা নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘কিঝাকে পোগাম রেল’, ‘সিগাপু রোজাক্কাল’, ‘আলাইগাল ওভাথিল্লাই’, ‘কাদাল ওভিয়ম’, ‘মুধাল মারিয়াতাই’ প্রভৃতি। অ্যান্থলজি সিরিজ ‘মডার্ন লাভ চেন্নাই’-এর একটি অংশের নাম ‘পারবাই কুটিল ভাঝাম মঙ্গল’। এটি তার নির্মিত সর্বশেষ কাজ। ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। পরিচালক হিসেবে পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি।

Tags: তামিল সিনেমাপদ্মশ্রী
Previous Post

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার, আসছে দ্রুত সিদ্ধান্ত

Next Post

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী সাক্ষাৎকার নিচ্ছেন, অফিসে বসে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি নিয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্টে দেশে-বিদেশে তৎপরতা হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT