চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর বয়সে অভিনয়ে পা রাখা সরোজা দেবীর প্রয়াণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 14, জুলাই 2025
in বিনোদন
A A
সরোজা দেবীর কালো-সাদা ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী বি সরোজা দেবী। সোমবার (১৪ জুলাই) বার্ধক্যজনিত কারণে বেঙ্গালুরুর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বেঙ্গালুরুর মালেশ্বরামের নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় সরোজা দেবীকে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরোজা দেবীর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩৮ সালের ৭ জানুয়ারি বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন বি. সরোজা দেবী। মাত্র ১৭ বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন। ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহাকবি কালিদাস’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বহু ভাষাভাষী অভিনেত্রীকে।

তামিল সিনেমায় তার যাত্রা শুরু হয় ১৯৫৭ সালে পরিচালক বি. আর. পান্থুলুর একটি সিনেমার মাধ্যমে। তবে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সরোজা দেবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত এম. জি. রামচন্দ্রন পরিচালিত ‘নাডোডি মান্নান’ সিনেমার মাধ্যমে। এই চলচ্চিত্র তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।

বলিউডে সরোজা দেবীর অভিষেক ঘটে ‘অপেরা হাউস’ সিনেমার মাধ্যমে, যদিও ১৯৫৯ সালে মুক্তি পাওয়া ‘পয়গাম’ চলচ্চিত্র দিয়ে তিনি মূলধারায় পরিচিতি লাভ করেন। বলিউডে তিনি দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, শাম্মী কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নেন।

চার দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষার প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন সরোজা দেবী। ১৯৬৯ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। পরে ১৯৯২ সালে তিনি পান ‘পদ্মভূষণ’ সম্মাননাও।

Tags: মারা গেছেন
Previous Post

গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করল ইরান

Next Post

চানখারপুলে হত্যা: ট্রাইব্যুনালে ৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

চানখারপুলে হত্যা: ট্রাইব্যুনালে ৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিশেষ আলোচনাসভায় বক্তারা নারীর প্রাতিষ্ঠানিক রূপের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রীয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT