চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মাননা পাবে’

এ বছর দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
বয়স্ক ব্যক্তি পাগড়ি পরা, হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সিনেমায় অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে এই খবর ঘোষণা করেছেন।

অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন, ‘দাদা সাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।’

অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে আরও লেখেন, ‘মিঠুন দা’র অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সিলেকশন জুরি কিংবদন্তী অভিনেতাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজি’র অসামান্য অবদান রয়েছে।’

এদিকে দাদা ফালকের মত সম্মাননা পাওয়ায় আবেগতাড়িত হয়ে মিঠুন বলেন, ‘কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এতবড় একটা সম্মাননা পাব।’

তিনি বলেন, বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’

মিঠুনের কথায়, ‘আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই, যারা এক্কেবারেই আর্থিকভাবে শক্তিশালী নয়, আমি যদি এখানে পৌঁছুতে পারি, তাহলে আপনারাও পারবেন।’

১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে সিনেমার দুনিয়া প্রথম পা রাখেন মিঠুন চক্রবর্তী। প্রথম ছবিতে অভিনয়ের পরই অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি বলিউডে পা রাখেন।

১৯৮২ সালের ডিস্কো ড্যান্সার ছবিকে ‘জিমি’র ভূমিকায় অভিনয় করেছিলেন, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য পেয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে, তিনি ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছিল।- পিঙ্কভিলা

Tags: দাদা সাহেব ফালকেপুরস্কারমিঠুন চক্রবর্তীসম্মাননা
Previous Post

জাবিতে ইন্সটিটিউটের নাম থেকে বঙ্গবন্ধু বাদ দেওয়ার দাবিতে স্মারকলিপি

Next Post

রাবিতে ভারতের সাথে নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভ

Next Post
নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে ভারতের সাথে নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফরে আসা নিশ্চিত করল সাউথ আফ্রিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT