চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূদের প্রশংসা করেও বিপাকে বিগ বি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 06, অক্টোবর 2025
in বিনোদন
A A
Bengali man with glasses speaking passionately at an event. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবধূ হওয়া সহজ ব্যাপার নয়। সফল গৃহবধূ হওয়া গর্বের বিষয়, এমনটাই মনে করেন অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে গৃহবধূদের হয়ে কলম ধরলেন বিগ বি। নিজের কুইজ অনুষ্ঠানের নারী দর্শককে নিয়েও কথা বলেন তিনি।

গৃহবধূরা নিজের পরিচিতি দেওয়ার সময় খুব ক্ষীণ স্বরে কথা বলেন। দৃপ্ত কণ্ঠে তারা বলতে পারেন না, যে তারা গৃহবধূ। অমিতাভের পর্যবেক্ষণ এমনই।

বর্ষীয়ান তারকার মতে, এটা ঠিক নয়। তার বক্তব্য, খুব গর্বের সঙ্গে নিজের পরিচিতি দেওয়া উচিত গৃহবধূদের। তাই ব্লগে তিনি লিখেছেন, “কেন এমন চাপা স্বরে কথা বলেন? চাপা স্বরে কখনও কথা বলবেন না। বরং গর্বের সঙ্গে বলবেন, আপনারা গৃহবধূ।”

অমিতাভের মতে, ঘরের কাজ সামলানো মোটেই সহজ কথা নয়। তিনি লেখেন, “ঘর সামলানো, স্বামীর দেখাশোনা করা, বাচ্চাদের সামলানো, সবার জন্য রান্না করা, বাড়ির বাকি সব কাজ করা, এগুলি কোন সহজ বিষয় নয়।”

করোনা অতিমারির কথাও মনে করিয়ে দেন অমিতাভ। এই সময় প্রত্যেক পুরুষ বুঝেছিলেন, সংসারে স্ত্রীরা কতটা জরুরি ভূমিকা পালন করেন।

একদিকে অমিতাভের এই বক্তব্যের প্রশংসা হয়েছে সমাজমাধ্যমে। পাশাপাশি কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নারীদের ঘর ও স্বামীর দেখভাল করাই একমাত্র কাজ? বিষয়টিকে এই যুগে এসেও কি একটু বেশিই স্বাভাবিক ভাবে তুলে ধরছেন তারকা? বরং গৃহবধূদেরও আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেওয়া উচিত অমিতাভের। এমনই মনে করছেন নেটাগরিকের একাংশ।-হিন্দুস্থান টাইমস

Tags: অমিতাভ বচ্চনগৃহবধূবলিউডব্লগসিনেমা
Previous Post

ইতালির লিগে বুফনের ৩০ বছর পর ছেলের অভিষেক

Next Post

ইউসেকের নতুন দায়িত্ব পেলেন কেভিন রোপকে

Next Post
A man in sunglasses standing in a green field under a clear sky. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউসেকের নতুন দায়িত্ব পেলেন কেভিন রোপকে

ফাইল ছবি

সেপ্টেম্বরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৬ শতাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT