চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায় আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 পূর্বাহ্ন 20, নভেম্বর 2025
in আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা একাধিক আপিলের ওপর আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বিষয়টি আজকের কার্যতালিকার ১ ও ২ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বিচারক বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ১১ নভেম্বর দশম দিনের শুনানি শেষে আপিল বিভাগ ২০ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

বিএনপি মহাসচিবের করা আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামী কর্তৃক করা আপিলের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর পাঁচ নাগরিকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান।

২০০৪ সালে তিন আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অগণতান্ত্রিক ও সংবিধানবহির্ভূত দাবি করে হাইকোর্টে রিট করেন। ওই মামলায় ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে। পরে রিটকারী পক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১১ সালের ১০ মে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন।

রায়ে বলা হয়, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিলযোগ্য। তবে প্রয়োজনের নিরিখে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই ব্যবস্থায় আয়োজন করা যেতে পারে বলে পর্যবেক্ষণ দেন বিচারপতিরা। সাত দিন পর অবসরে যান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

২০১২ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায় থেকে দশম ও একাদশ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের পর্যবেক্ষণ বাদ দেওয়া হয়। এরপর এই সিদ্ধান্তকে ভিত্তি করে দলীয় সরকারের অধীনে তিনটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বছরের ৫ আগস্ট সামরিক অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলাটি পুনর্বিবেচনার আবেদন করা হয়।

Tags: তত্ত্বাবধায়ক সরকার
Previous Post

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

Next Post

দ্বিগুণ বাড়ল স্বর্ণের দাম

Next Post
স্বর্ণের বার, মূল্যবৃদ্ধির কারণে নতুন রেকর্ড তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিগুণ বাড়ল স্বর্ণের দাম

ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব, বাংলাদেশি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT