ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শ্রেণীতে ১শ’ ৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে কিনা তা নির্ধারণ হবে আগামী ২১শে মে হাইকোর্টের রায়ের উপর। দুর্নীতির মাধ্যমে ভর্তি হওয়ায় তাদের ভর্তি আদালতের মাধ্যমে জায়েজ করা ঠিক হবে না বলে জানান রিটকারীর আইনজীবী। তবে নিয়ম মেনেই শিশুদের ভর্তি করা হয়েছে এমন দাবি করেন আইনজীবী ও অভিভাবকরা।








