চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিসে স্বর্ণসিংহের জন্য লড়বে যে ছবিগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 25, জুলাই 2024
in বিনোদন
A A
ক্যাটরিনা কাইফের স্টাইলিশ ছবি, হ্যাট পরা, সুন্দর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিস চলচ্চিত্র উৎসবকে প্রতিবছর হলিউডের পুরস্কার মৌসুমের শুরু হিসেবে দেখা হয়। এতে নির্বাচিত ছবিগুলোর বেশিরভাগই অস্কারে ফেভারিট হয়ে থাকে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উৎসবের ৮১তম আসরের মনোনীত সিনেমাগুলোর তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ২১টি চলচ্চিত্র। উৎসবে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।

দ্য রুম নেক্সট ডোর

এই তালিকায় আছে স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’। উৎসবে স্বর্ণসিংহের অন্যতম দাবিদার বলা হচ্ছে ছবিটিকে। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার। এ ছবিতে আছেন টিলডা সুইনটন ও জুলিয়ান মুরকে।

এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো মধ্যে একটি হচ্ছে— ‘জোকার: ফলি আ ডিউ’। টড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমার সিকুয়েলটি ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আছে। ৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ভেনিসে প্রিমিয়ার হবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির।

জোকার: ফলি আ ডিউ

প্রতিযোগিতা বিভাগে লড়বে ফ্রান্সের তিন ছবি, ইতালির পাঁচ ছবি। একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিউ হুয়া ইয়ের ‘স্ট্রেঞ্জার আইস’। ছবিটি নির্মিত হয়েছে সিঙ্গাপুর, তাইওয়ান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়।

হ্যালিনা রেজিনের ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’ও আছে সেরা ছবির দৌড়ে। এতে আছেন নিকোল কিডম্যান, হ্যারিস ডিকিনসনের মতো তারকা। আলোচনা চলছে মার্কিন ক্রাইম থ্রিলার ‘দ্য অর্ডার’ নিয়েও। জাস্টিন কারজেল পরিচালিত এ সিনেমায় এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন জুড ল। ইতালীয় নির্মাতা লুকা গুদানিনোর ছবি ‘কুইয়ার’ নিয়েও চলছে চর্চা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ।

বেবিগার্ল

এছাড়াও স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। চিলির নির্মাতার এই ছবিতে প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।

উদ্বোধনী রাতে থাকছে টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’। আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতার বাইরে এর প্রদর্শনী হবে। ছবিতে প্রধান চরিত্রে ফিরছেন মাইকেল কিটন। এছাড়া অভিনয় করেছেন উইনোনা রাইডার, ক্যাথেরিন ও’হারা, মনিকা বেলুচ্চি, উইলেম ড্যাফো ও জেনা ওর্টেগা।

ইতালির লিদো দ্বীপে আগামী ২৮ আগস্ট উঠবে এই চলচ্চিত্র উৎসবের পর্দা, নামবে ৭ সেপ্টেম্বর।

সূত্র: দ্য গার্ডিয়ান

Tags: অ্যাঞ্জেলিনা জোলিজুলিয়ান মুরটিলডা সুইনটনদ্য রুম নেক্সট ডোরভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমারিয়ালিড বিনোদন
Previous Post

চলমান পরিস্থিতিতে ক্ষতির শিকার গাইবান্ধার কৃষকরা

Next Post

কারফিউ শিথিল সময়ে রাজধানীতে তীব্র যানজট

Next Post
কারফিউ শিথিলের সময় রাজধানীতে যানজটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কারফিউ শিথিল সময়ে রাজধানীতে তীব্র যানজট

সালমানের ছবি, তিনি একটি ব্ল্যাক শার্ট ও ব্লু জ্যাকেট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমাকে মেরে ফেলতে চেয়েছিল', জবানবন্দিতে বললেন সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT